রঙের মেলায় 🍁
রঙের মেলায়, রঙের খেলায়—রঙ দিয়েছে কে?
তার মনেতে কত রঙের খেলা খেলে যে!
যেখানে দেখি সবুজ পাতা, ফুল হয় তার সাদা,
পাতায় রঙিন বাহার মাখা, ফুল রঙে-ঢঙে সাধা।
কোন বৃক্ষে কোন রঙে কেমন করে সাজও,
পরাণ জুড়ায় দেখে ওই রঙ-বেরঙের ছাও।
রোদ এসে কথা কয়, ভোমরা গায় সুর,
বায়ুর দোলায় জেগে ওঠে রঙের মায়া-নূর।
এত রূপ, এত রঙে রাঙা এই সাজে—
কে দিল, কোথা পেল, কোন কারিগর এঁকে দিল আজে?

লেখক: তারিকুজ্জামান তনয়
ধরণ: প্রকৃতি বিষয়ক বাংলা কবিতা
তারিখ: ২৫ মার্চ ২০২৬
স্থান: সরিষাবাড়ি

 

🌺 আরও দেখি- কবিতা

 

রঙের মেলায়, রঙের খেলায়—রঙ দিয়েছে কে?
তার মনেতে কত রঙের খেলা খেলে যে!

🌺 আরও দেখি- ছোটগল্প

 

 

 

এত রূপ, এত রঙে রাঙা এই সাজে—
কে দিল, কোথা পেল, কোন কারিগর এঁকে দিল আজে?

🌺 আরও দেখি- আর্ট

 

 

 

সাহিত্য সুখী করে : বুনোপুষ্প

 

🦋🦋🦋

 

 

 

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments