রূপ 🌺

রূপ, সে তো খোলস থেকে বের হয়ে আসা তলোয়ারসম! 

সে রক্তাক্ত করে না বরং রক্তক্ষরণ করে। 

রূপ, যা প্রেমিকের মস্তিষ্ককে আউলা করে তুলে,

ঘুমন্ত পাখি কিংবা চাপা থাকা তেজ জাগিয়ে তোলে।

পৃথিবীতে এমন কোনো গোলাপ নেই বা ছিল কোনোদিন

তার রূপের একটি দানার কাছেও সমতুল্য।

রূপ, নিশ্বাসে টেনে তুলে ঠিক হৃদয় ছোঁয়া যায়;

সুগন্ধে সুগন্ধে রাজা হওয়া যায়।

রূপ, হাজারো কথায় লুকিয়ে একটি কথায় মিলিত হয়।

সে বড় মিষ্টি কথা, কখনো আবর তেতো। 

সে কথার স্বপ্ন নিয়ে বাঁচে- ‘ভালোবাসি’।

 

কবিতা: রূপ

তারিকুজ্জামান তনয়

২৫ জুন ২০২৬ | ঢাকা |

 

 

 

🌺 আরও দেখি- কবিতা

🌺 আরও দেখি- ছোটগল্প

🌺 আরও দেখি- আর্ট

🌺 আরও দেখি- উপন্যাস

 

 

 

পৃথিবীতে এমন কোনো গোলাপ নেই বা ছিল কোনোদিন

তার রূপের একটি দানার কাছেও সমতুল্য। -রূপ

 

🍁

 

 

 

 

 

📌 সাহিত্য সুখী করে.

 

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted