ব্যস্ততা ঘিরে | ব্যস্ততা ও একাকীত্বের অনুভূতি
ব্যস্ততা ঘিরে
তারিকুজ্জামান তনয়
আমি ছাড়া সবাই ব্যস্ত।
হয়তো সামনে আমার আরও ব্যস্ততা কমে যাবে।
কিন্তু আর সবাই
আর সবার ব্যস্ততা বেড়ে যাবে।
তখন কী করবো?
এখন যা করি তাই?
ঠিক তা নয়,
এখন আমার হাতে অল্প কিছু কাজ আছে;
যার বিনিময়ে অল্প কিছু পারিশ্রমিক পাওয়া হয়।
কিন্তু তখন?
হাতে কাজ নেই, পকেট খালি।
আমি আর কারো প্রয়োজনে আসবো না।
অন্ন ধ্বংস করাটাই আমার কাজ হবে।
হ্যাঁ, কিছু মানুষের কিছু উপকারে আসব হয়তো ।
যেমন- বাচ্চা-পালন, বাড়ি পাহারা দেওয়া।
সবচেয়ে বড় উপকারে আসতে পারবো, আর তা হলো- কারো জন্য দোয়া করাটা।
আমি ছাড়া সবাই ব্যস্ত।
আমি একই অঢেল সময় নিয়ে বসে থাকি।
আমি হয়তো এখনও কারো কিছু নই।
তখন তো আরও…
খুব ভারি কষ্ট তাদের,
সময়ের অবসরে কারও খোঁজ নিতে চাওয়া ব্যক্তিটির।
কে জানে, কে কখন ব্যস্ত !
অথচ এরা সাদা মনে চায়- থাকুক গে,
তার কাছে তার ব্যস্ততা।
🌺 আরও দেখি- কবিতা
হেঁটে চলার পথে ফুলের একটি পাপড়ি খসে পড়ে আছে,
না জানি কার খোঁপা থেকে ঝরে পড়েছে।
আমার মনটা বেদনায় ছেয়ে গেল।
আমি কী চাইলে কারো জন্য………..
না, থাকুক সেসব।
আমি যা চিনেছি, তা নিয়েই আমার শত আয়োজন থাকুক।
এখনো তো আমার জন্য কেউ না।
আমার জন্য ব্যাকুল থাকার কারও কোনো অবসর দেখি না।
যে বন্ধনের আশার এ ঘর বাঁধা,
তিলে তিলে নিজেকে গড়া।
কী হলো তাতে?
এক টুকরো হাসি সবাই মিলে হাসবো।
শরীরে যতটা দম আছে তার পুরোটা খরচ করে উচ্চস্বরে হাসবো।
কই, তা তো সবার কপালের ভাঁজের আড়ালে লুকিয়ে থাকে।
কই, কেউ তো বলে না,
আমার ক্লান্তি আছে,
আমার একটা মন আছে।
আমি তো একটা রঙিন ফুল হাতে নিয়ে আসতেই পারতাম।
সবাই ব্যস্ত। শুধু আমি ছাড়া।
কিচ্ছু না। কখনোই না।
চাই বলেছি- কখনোই না।
দিয়েছি, তা বলেছি- কশ্চিৎকালেও না।
শুধু চেয়েছি কারও খোঁজ নিতে।
বলতে চেয়েছি- কেমন আছে?
সে কথাটাকে বুক চেপে ধরে নিয়ে নিজের কাছে ফেরত নিয়ে আসতে পারাটাই সুন্দর— তোমাদের কাছে।
ফের উত্তরটুকু দেবার সময় নেই তোমাদের। তোমরা বেঁচে থাকো।
১৪ সেপ্টেম্বর ২০২৬ | ঢাকা |
🍁
🌺 আরও দেখি- ছোটগল্প
🌺 আরও দেখি- উপন্যাস
🌺 আরও দেখি- কবিতা
🌺 আরও দেখি- আর্ট
🍁
-
Facebook | 🔵 f : facebook.com/bonopushpa
- Instragram | 🔷 www.instagram.com/tariquzzamantonoy/
-
YouTube | 🔴
: @tariquzzamantonoy3123
- 🐦 Twitter | 🔵 T : @bonopushpa
- 🌐 Website | 🔷 www.bonopushpa.com