ভালোবাসি
তারিকুজ্জামান তনয়
ফুল যেমন পবিত্র, তেমনি পবিত্র চাওয়া,
এর স্বপ্ন ঘিরে যত আশা- ভালোবাসি।
চৈতন্য- ভালোবাসি, অচৈতন্যকেও।
এ চাদর ভালোবাসার, এ আদর মিষ্টতার;
এর কারুকার্য ভরা যত রাশি- ভালোবাসি।
নত মুখের ঢেউ, একাকিত্বের গোপন রস,
উদাসীন আকাশে সাদা মেঘের আলোকরশ্মির খেলা;
ভেজায় মন কতবার কুসুম কুঞ্জে চেয়ে থেকেছে,
নিত্য ফতুর করে আবার জাগিয়েছে আশা।
ওই নিত্য বিষের বাঁশি, অরুণ, বরুণ, নির্ঝরিনী,
আরও শৃঙ্গী সাক্ষী- ভালোবাসি।
রচনাস্থান: ময়মনসিংহ
রচনাকাল: ১০ ফেব্রুয়ারি ২০২০
আরও পড়ুন
🌺 আরও দেখি — ছোটগল্প
🌺 আরও দেখি — কবিতা
🌺 আরও দেখি — আর্ট
🌺 আরও দেখি — উপন্যাস
বুনোপুষ্পের সঙ্গে যুক্ত থাকুন
- Facebook: facebook.com/bonopushpa
- Instagram: @tariquzzamantonoy
- YouTube: @tariquzzamantonoy3123
- X(Twitter): @bonopushpa
- Website: www.bonopushpa.com
