আজ তবে যাই — কবিতা

আজ তবে যাই

তারিকুজ্জামান তনয়

বেলা হয়েছে, আজ তবে যাই।
যদিও ফুরালো না কথা, রয়ে গেলো কিছু;
তুমিও আর মনে রেখো না,
দেখে নিও জীবন চলে যাবে জীবনের নিয়মে।

এখনই চলে যাবো দু’জনে দুদিকে মুখ ফিরে,
হৃদয়ে হৃদয় এক সুতায় বেঁধে কী হবে?-
ছিঁড়ে যাবে যেমন করে চলে যাচ্ছি আজ?
যদিও সে ব্যথা বিজলি ত্রাসে আঁকা,
থাকুক অথবা মরে যাক আপন বিলাপ শোষে;
আজ তবে যাই, বেলা হয়েছে।

চেয়েছিলাম পরিসমাপ্তি টেনে বিদায় নিব,
আরও খুব করে চেয়েছিলাম—শেষ কথাটি শুনি;
আর, আমিও শেষ কথা বলি।
কিন্তু কেন যেন দুজনার কথা আর ফুরাল না;
শুধু সময় ফুরাল আপন নিয়মে।
টুকিটাকি কতশত কথা হৃদয় খসে বেরিয়ে এলো
আচমকা নয়ন খুলে মঞ্জুর হল– মুখে।
মন চায় পাশে থাকি; সব কথা ফুরিয়ে যাক আজ।
তবুও কোন খেয়ালে কথা থেকে গিয়েও বলা হল–
বেলা হয়েছে, আজ তবে যাই।

রচনাকাল : ১৬ নভেম্বর ২০২৬ ঢাকা

🌺 আরও দেখি — ছোটগল্প
🌺 আরও দেখি — কবিতা
🌺 আরও দেখি — আর্ট
🌺 আরও দেখি — উপন্যাস

বুনোপুষ্পের সঙ্গে যুক্ত থাকুন


📌 সাহিত্য সুখী করে।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted