এক রজনি
তারিকুজ্জামান তনয়
এখানে দেখে যাও এক সমুদ্র কলতানে মুখর মূর্ছনা।
মূর্ছনার ফনাটুকু দেখে যাও– মনে হবে আনন্দের;
অথচ তা বিষাদ, কতটা হতাশা ফুটে উঠছে।
এসে দেখে যাও, সে চিৎকার কতটা বিদীর্ণ,
গোঙরে ওঠে ভয়ানক, আবার বক্ষেই তলিয়ে যাওয়া।
আরও দেখে যাও, এখানেই মায়াবী সমুদ্র; শান্ত;
আছে উত্তাল, আছে মেনে নেওয়ার রহস্য।
আছে তুমি, এই আমি এক হয়ে মিশে যাওয়ার ক্ষুধা,
আছে চাঁদ-তারা-মেঘের থরে থরে মিশে যাওয়ার গল্প।
রচনাকাল : ২৪ নভেম্বর ২০২৬
স্থান : শেওড়াপাড়া, ঢাকা।
🌺 আরও দেখি — ছোটগল্প
🌺 আরও দেখি — কবিতা
🌺 আরও দেখি — আর্ট
🌺 আরও দেখি — উপন্যাস
বুনোপুষ্পের সঙ্গে যুক্ত থাকুন
- Facebook: facebook.com/bonopushpa
- Instagram: @tariquzzamantonoy
- YouTube: @tariquzzamantonoy3123
- X(Twitter): @bonopushpa
- Website: www.bonopushpa.com
