Tonoy

Novel-lekhok

লেখক | বাংলা উপন্যাস | তারিকুজ্জামান তনয়

উপন্যাসঃ লেখক | তারিকুজ্জামান তনয় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। টিনের চাল বেয়ে বৃষ্টির পানি কাঁচা ঘরের পিঁড়ে ঘেঁষে পড়ে টিপটিপ ছন্দ তুলছে। কাঠের চেয়ারে এলিয়ে বসে হিম হাওয়া অনুভব করে লেখক সেই বৃষ্টির ছন্দে মনের মিতালি মিশিয়ে এক অদ্ভুত রকম আনন্দ উপভোগ করছেন। এহেন পরিবেশে তিনি একটি কবিতা সাজাতে উদ্যত হলেন। গ্রামে বসবাস করা মানুষগুলোর […]

লেখক | বাংলা উপন্যাস | তারিকুজ্জামান তনয় Read More »

এমন কথা

এমন অনেক কথাই আছে তোমাকে বলার, যা আছে- হৃদয়ের ভাঁজে ভাঁজে শুকনো পাতার মতো শুকিয়ে। তুমি যদি এর কোন একটার সন্ধান পেয়েও যাও; তবে- সে পাতার যৌবনা রং আর খুঁজে পাবে না।  সে পাতা অচেনা হয়ে আছে আজ অচেনা রঙে!   এক সময় ইচ্ছে হতো, ঝড়ে পড়া বৃষ্টির জল তোমার পায়ে জড়িয়ে দিই! এক সময়

এমন কথা Read More »

বিনয় — শায়েরী কবিতা

বিনয় — শায়েরী কবিতা ফুল, নিজেও জানে না, সে কার মনোরঞ্জন করতে পারবে। সে কখনোই জানে না, জন্ম তার আদৌ সার্থক হবে কি না! তাই বলে ফুল কখনো ফোটা বাদ দেয় না। তার— সুগন্ধ, তার হাসিকে লুকিয়ে রাখে না। বরং সে কৃতজ্ঞ থাকে—ওই সূর্যালোকের প্রতি, বাতাসের প্রতি, পানির প্রতি; এমনকি তার শত্রু পতঙ্গের কাছেও। —তারিকুজ্জামান তনয়

বিনয় — শায়েরী কবিতা Read More »

মেঘ হয়ে

মেঘ গুড় গুড়                               মেঘ গুড় গুড় মেঘের বাড়ি কই                  আমি তো ভয়হারা নই। পাশে এসে বসলে                গল্প শোনাবো হেসে, ভয় দেখালে- ভয়ে মরি       

মেঘ হয়ে Read More »

কথা ও স্মৃতি

একটু কথা, একটু স্মৃতি, কথায় কথায় কেমনে ভুলি! গোপন করে অনেক চাওয়া, মনের মাঝে অনেক কথা। পাখি ডাকে গাছের আড়ে, পরাণ নাচে মধুর তানে। নয়ন জলে ব্যথার সুধা, মনের ফুল তোমায় সাধা। পেতে চাও হাতটি বাড়াও, মনের রঙে রাঙিয়ে নাও।   ছড়া : কথা ও স্মৃতি তারিকুজ্জামান তনয় নভেস্বর’২০২৪   বুনোপুষ্প

কথা ও স্মৃতি Read More »

ফিরে তাকাও

মিষ্টি করে এদিক তাকাও, দুষ্টু করে নয়; আঁচল তলে আঁখি লুকাও, ফের হৃদয় দুষ্টু কথা কয়? বিজলী যদি উঠে হঠাৎ গগন ফেরি, দুষ্টু কথা হৃদয় থেকে যাবে চুমি। – প্রেম ভরা আঁখি করে দোলাদোল, হৃদয় বলে তাই তাই– হয়ে মাতুল। – ছড়া : ফিরে তাকাও তারিকুজ্জামান তনয় ২৪ নভেম্বর’২০২৪, ঢাকা।   বুনোপুষ্প    

ফিরে তাকাও Read More »

আমরা কেউ স্বাধীন নই

আমরা কেউ স্বাধীন নই আমরা কেউ স্বাধীন নই! ইহকাল, পরকাল— কোনো স্থানেই স্বাধীন নই। যার যা বৈশিষ্ট্য তা মেনে নাও। সীমাবদ্ধতা যার জন্মগত; তবে— অসীমের উদ্দেশ্যে ছুটে চলা অবশ্যই অর্থহীন। —তারিকুজ্জামান তনয় 🌺 আরও পড়ুন — শায়েরী কবিতা 🌺 আরও পড়ুন 📖 কবিতা 🌸 শায়েরী কবিতা 📚 ছোটগল্প 📕 উপন্যাস 🎨 আর্ট   ✍️ তারিকুজ্জামান তনয় কবিতা, শায়েরী, ছোটগল্প, উপন্যাস ও সাহিত্যভাবনা নিয়ে

আমরা কেউ স্বাধীন নই Read More »

এহসান মামা

মা এসে বললেন- আজ তোমাদের এহসান মামা আসবেন। এ কথা শুনে আমরা হুল্লোড় ধ্বনি দিয়ে উঠলাম। আমরা যৌথ পরিবার। এর মানে ডানা অনেক কিন্তু শরীর এক। বুঝলে না তো? আমার চার চাচ্চু। আমার চাচাতো-জ্যাঠাতো মোট এগারো ভাইবোন। আর দাদা-দাদি। আমরা সবাই এক সাথে থাকি। এক সাথেই খাই। আমাদের এক একটা দিন মানে এক একটা উৎসবের

এহসান মামা Read More »

তাকে দেখে

এ চোখ কত কিছুই তো দেখলো; আবার- সবকিছু মুছে ফেলে দিলো পলক ফেলে। ঠিক পলক ফেলে প্রায় সবকিছু মুছে দিয়ে গেলেও কেবল, একটা মুখ প্রতি পলকে পলকে গেঁথে দিয়ে গেলে হৃদয়ের গহীনে– মজিয়ে।   চলার পথে হরেক রকম মানুষ, নানান জাতের গাছ-গাছালি, ঘরবাড়ি, নদীনালা সহ আরও কতই না– ওই নীল আকাশটাও নানান কারুকার্যে সেজে চোখের

তাকে দেখে Read More »

তুমি অপূর্ব সুন্দর

তুমি অপূর্ব সুন্দর। ঝরঝরে মুক্তার দানাতে আলো মিশে গিয়ে উজ্জ্বল আনন্দ ধারা ছুট চলে যেমন! তুমি ফুটফুটে গোলাপ। শুভ্র সৌন্দর্য ঘেরা বাগান। তুমি ঐ ফুলের রঙিন প্রজাপতি। ভ্রমরের মাতোয়ারা গান। ভেসে চলা একদলা সাদা মেঘ, ঠিক নিঃসঙ্গ হরিণীর উদাসীনতা ভরা তনমন; ঠিক তুমি, একটু খানি হাসির কাকলি, যেন ঐ পাগল করা বহ্নি! এ কথার আড়ালে

তুমি অপূর্ব সুন্দর Read More »