Tonoy

আবার প্রশ্ন

কেনো আবার ভুল করে প্রশ্ন জাগলো- তুমি কি আছো? আকাশের গা রঙিন হয়ে উঠলেই; মেঘ ঘণ কালো হলেই; পাতা থেকে এক ফোটা জল ঝড়ে পড়লেই; পাখি ডাকলেই; অশান্ত মন কিছুটা স্থির হলেই- গভীর বেদনার সুরে মুক্তির দেবার ত্বরে কেনো আবার ভুল করে প্রশ্ন জাগলো- ওহে! তুমি কি আছো?   কেনো আবার ভুল করে- মুক্ত হাওয়ার- […]

আবার প্রশ্ন Read More »

একটি মুগ্ধফুল ও তার প্রেম বিচ্ছেদ কাহিনী

একটা মুগ্ধফুল মুগ্ধ হয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে। তাই দেখে সূর্য বললো- তোমার হৃদয় পুড়েছে? এমন সময় মৃদু বাতাস এসে সেই ফুলকে দোলা দিয়ে গেলো! ফুলটি এদিক-ওদিক দোলা দোল করে আবার সূর্যের দিকে তাকিয়ে রইলো। সূর্য, মুগ্ধ ফুলকে লক্ষ্য করে কিছু বলবে; ঠিক এমন সময়- মেঘ এসে সামনে দাঁড়ালো, ছায়া দিলো, শীতলতা ছড়ালো। এতে করে

একটি মুগ্ধফুল ও তার প্রেম বিচ্ছেদ কাহিনী Read More »

এতোটুকু কথা

হয়ত ঝড়ো হাওয়ায় তোমার মনের অলিগলি ছুঁয়েছে; হয়ত কিছু পাওয়ার কথা ছিল কিন্তু পাওয়া হয়নি। তবুও সেই ঝড়ের পুরোটা জুড়েই আছে ভালোবাসা। সাথে এটাও জেনে রেখো, ঝড় থেমে গেলে বুঝে নিও- আমি যে তোমায় প্রচণ্ড ভালোবাসি। সেটা হয়ত- হৃদয়ের ঝড় তোমাকে বুঝতেই দেয় না। ক্ষণ পরেই, আবার এটাও মেনে নেই দু’জনে- ঐ আকাশের চাঁদটা আমাদেরই

এতোটুকু কথা Read More »

প্রতিশ্রুতি

আমি জিজ্ঞেস করি- সেদিনের সেই এক ফোঁটা অশ্রুতে কী বুঝিয়েছিলে? তুমি আজ রইলে নিরবে। অথচ সেদিন- কোন কথা না বলে অনেক কথা বুঝালে; আর একটি কথা ছড়ালে প্রাণে। সে দিনের সেই অশ্রুতে- ছিলো না বুঝি কোন প্রতিশ্রুতি?  তাই বুঝি আজ রবে নিরবে। – ৮মে’ ২০২৪ শেওড়া পাড়া, ঢাকা

প্রতিশ্রুতি Read More »

 এমন কথা

    এমন অনেক কথাই আছে তোমাকে বলার, যা আছে- হৃদয়ের ভাঁজে ভাঁজে শুকনো পাতার মতো শুকিয়ে। তুমি যদি এর কোন একটার সন্ধান পেয়েও যাও; তবে- সে পাতার যৌবনা রং আর খুঁজে পাবে না। সে পাতা অচেনা হয়েছে আজ অচেনা রঙে! এক সময় ইচ্ছে হতো, ঝরে পড়া বৃষ্টির জল তোমার পায়ে জড়ায়ে দিই! একসময় ইচ্ছে

 এমন কথা Read More »

তুমি বিক্ষিপ্ত কেউ

  আর আকাশ তুমি এভাবেই বিক্ষিপ্ত! আলুথালু মেঘ তোমার প্রান্তর জুড়ে। কখনো সাদা, কখনো ঘন কালো; বয়ে চলা, থেমে থাকা- কত কী! দিনের বেলায় তুমি বিস্তীর্ণ সীমারেখাতে আঁকা; রঙবেরঙের নানান রং তোমার অঙ্গে সাঁজা! আর রাত্রিতে, তুমি একাই এক স্বর্গরাজ্য! এই আমাকে, ঐ তোমাকে বিচ্ছিন্ন করে দেয় আঁধার। অথচ আকাশ তারকারাজির ক্ষীণ আলো ছড়িয়ে ভালোবাসা

তুমি বিক্ষিপ্ত কেউ Read More »

এতটুকু হেটেই

লিমেরিক কবিতাঃ এতটুকু হেটেই ছেড়ে দিলে পথ? এ বড় ক্লান্তি আর ক্লান্তির রথ! পিঁপিলিকা ধায় ওরে, সব বাঁধা দূর করে.. জ্ঞানী কথা গুম্ভীর বটে; তবে শুধু নথ। [১+২+৫ এবং ৩+৪]

এতটুকু হেটেই Read More »

আমরা মানুষ হিসেবে

আমরা মানুষ হিসেবে আমরা মানুষ হিসেবে সবাই মুগ্ধ হতে হতে মুগ্ধতাকে তিক্ত মনে করি। আবার এটাও আফসোস কি, কোথায় হারিয়ে গেল সেই সোনালি দিন। এখানে, আসলে হাসি-কান্নার কোনো বিষয় নয়; তুমি— যে গল্পটি পারো তার কতটুকু পারো তার খবর নেওয়া হয় পরীক্ষার মাধ্যমে। এবার ঘুম ভেঙে দেখো, সময় তোমাকে কতটা লালসাপূর্ণ পরিস্থিতির মধ্যে ফেলে রেখেছে।

আমরা মানুষ হিসেবে Read More »

ঘুম যদি ভেঙে যায়

ঘুম যদি ভেঙে যায় “ঘুম যদি ভেঙে যায় ডাক দিও—হে,কথা যদি আসে মনে কথা বলো তবে।চোখ যদি ভাসে জলে অদৃশ্য সুখে,জেনে রেখো ফুল ফুটেছে বনে।ফুরফুরে মুখখানি ডাকে অচেনা ভোরে,তবে জেনো পাখিরা ডাকে নতুন সুরে।হে প্রিয়…” —তারিকুজ্জামান তনয় 🌺 আরও দেখি- শায়েরী কবিতা   🍁   🌺 আরও দেখি- কবিতা 🌺 আরও দেখি- ছোটগল্প 🌺 আরও দেখি- উপন্যাস 🌺 আরও দেখি- আর্ট   🍁

ঘুম যদি ভেঙে যায় Read More »

হয়তো কেউ-ই বলেনি

হয়তো কেউ-ই বলেনি হয়তো কেউ-ই বলেনি, মন খারাপ করো না। অনেকগুলো খারাপ দৃষ্টি থেকে তোমার বিধাতা তোমাকে আড়াল করে রেখেছে। বরং এটাই বড় শুকরিয়া। কসম, তুমি যত অসুন্দর হও না কেন, নিশ্চয়ই তোমার সৌন্দর্য আছে; যার ফলে তুমি— কলঙ্কিত হতে পারতে। —তারিকুজ্জামান তনয় | ১৪ ফ্রেব্রুয়ারি ২০২৫ | ঢাকা | 🌺 আরও দেখি- শায়েরী কবিতা  

হয়তো কেউ-ই বলেনি Read More »