Tonoy

আজি বৃষ্টি পড়ে টাপুর-টুপুর | শিশুতোষ লিমেরিক |

লিমেরিক কবিতা তারিকুজ্জামান তনয় আজি বৃষ্টি পড়ে টাপুর-টুপুর, তাই দেখে ব্যাঙ নাচে ভরদুপুর, ফড়িং গেলো উড়ে তাই, খুকী বলে– আমিও যাই। বাঁকা হাসি রঙিন হাসি খেলায় ভরপুর। ১৮ ফেব্রুয়ারী ২০২৬ শেওড়াপাড়া, ঢাকা।     🌺 আরও লিমেরিক পড়তে- ক্লিক করো সত্যজিৎ রায়ের লিমেরিক কবিতা পড়তে এখানে ক্লিক করুন     শিশু_কবিতাFacebook |  f : facebook.com/bonopushpa YouTube |   : @tariquzzamantonoy3123 […]

আজি বৃষ্টি পড়ে টাপুর-টুপুর | শিশুতোষ লিমেরিক | Read More »

ফাগুন এসেছে ধরায়

ফাগুন এসেছে ধরায় ফাগুন এসেছে ধরায়, রূপ খুলিয়া পড়িয়াছে কণায় কণায়। সে যে কত রূপে রূপসী, তারে কে কী চিনিতে পারি? তাই তো পাখি আপন প্রাণ খুলি কত আমুদে গাইছে গান সুর তুলি। বিনীত প্রেম জাগে উন্মোচিত তরঙ্গে, ভোলায়, শোধায়—মাতাল সমীরণ বহে বহে। সে যে ব্যথা নয়—তবুও ব্যথা, এত রূপ ছেড়ে কোথা ছিলে এতকাল? কি

ফাগুন এসেছে ধরায় Read More »

ছোটগল্প - আমি তাকে কিছুই বলিরি

আমি তাকে কিছুই বলিনি

আমি তাকে কিছুই বলিনি 🔶🔶🔶 দু’মাইলের পথ হবে হয়তো। সময়ের দিক দিয়ে হিসেব করতে গেলে দেখা যায় এক ঘণ্টা। আমি তাকে কোনো কথা জিজ্ঞেস করিনি। এমনকি জিজ্ঞেস করার প্রয়াস বোধ করিনি। তবুও সময়টা যেন মিনিট দশেকেই ফুরিয়ে গেল- এমন মনে হল।  ছোটবেলায় কবিতা বইতে পালকি দেখেছিলাম। এরপর জাদুঘরে। তখনও ছোট্ট প্রাণের মাঝে কথা ভেসে উঠত-

আমি তাকে কিছুই বলিনি Read More »

আবার দেখা | তারিকুজ্জামান তনয়

কবিতা : আবার দেখা         আচ্ছা, তুমি কি কিছু শোনাতে এসেছো? কী বলবে, বল। আমি শোনছি। নাকি আমাকে দেখতে এসেছো? আমি সেদিনের মতোই আছি। কোনো পরিবর্তন নেই। সামান্য আছে। তুমি আসাতে— চঞ্চলতাটুকু। তুমি চুমু দিয়ে ফুল ফোটাতে পারো।   🪷আর্ট : https://bonopushpa.com/nirmal/   আচ্ছা বলতো, কী কারণে বনের হরিণী লোকালয়ে এলো? এই

আবার দেখা | তারিকুজ্জামান তনয় Read More »

ধানের ক্ষেতে দোয়েল ও ফড়িং – বাংলা ছড়া

ধানের ক্ষেতে দোয়েল ও ফড়িং 🐦🐦 ধানের ওই ক্ষেতে দোয়েল আছে লুকিয়ে, যেই ফড়িং উড়ল খপাশ করে ধরল! ফড়িং বলে কেঁদে–          আমায় দেনা ছেড়ে। দোয়েল বলে–  ক্ষুধায় জ্বলি,          খাব তোকে মচমচিয়ে।   লেখক: তারিকুজ্জামান তনয়প্রকাশের তারিখ: ২২ অক্টোবর ২০২৬স্থান: শেওড়াপাড়া, ঢাকা (সকাল)     কথা সুন্দর, যদি ঝংকার থাকে।   আরও কিছু ছড়া 🌿  

ধানের ক্ষেতে দোয়েল ও ফড়িং – বাংলা ছড়া Read More »

তবে এটাই, তুমি বেশি কথা বলো না — বাংলা শায়েরী

তবে এটাই, তুমি বেশি কথা বলো না   তবে এটাই, তুমি বেশি কথা বলো না। যদি তা মিথ্যে হয়– তবে, ফের ফেরা যায়? যে মুখ থেকে থুথু ফেললে– তা, ফিরাবে কী করে? কিন্তু মুখে আরও লালা জন্মাবে– তখন? তুমি-আমি কেউ ফুল নই; আমরা কেবল ফুল হতে চেয়ে–  আমৃত্যু লড়াই করে যাই। –এটা যেন। —তারিকুজ্জামান তনয়

তবে এটাই, তুমি বেশি কথা বলো না — বাংলা শায়েরী Read More »

নিষ্ঠুর পথ — কবিতা

🌿 নিষ্ঠুর পথ  তারিখ: ১৬-০১-২০২০লেখক: তারিকুজ্জামান তনয় ⭐ কবিতা যে পথ রুদ্ধ করেছো, সে পথে যেন না চলি। যে পথ অন্ধ করেছো, সে পথে আলো আর না জ্বালি। যে পথে পথে অশ্রু ঝরে এসেছি, সে পথে আর হাসির পদাঙ্ক রচনা না করি। বুঝিয়েছে সেই পথ— ‘ও পথ আমার নয়।’ সে পথে ভিখারী দশা— আর নয়,

নিষ্ঠুর পথ — কবিতা Read More »

প্রস্থানে – কবিতা

🌿 প্রস্থানে | কবিতা 📝 তারিকুজ্জামান তনয়   অথবা আমি যেদিন আর থাকব না- আযানের প্রিয় সুর ওই মসজিদ থেকে ধ্বনিত হবে,  কিন্তু আমি আর তা শুনতে পাবো না। ‘ঘুমের চেয়ে নামায উত্তম, ডাকেন মমতায়, বিছানা হারাম হয়ে যায় মোয়াজ্জিনের বার্তায়।’ তখনও নিথর দেহে খাঁটের পরে শুয়ে, মধুর ধ্বনি আর কানে বাজে না।   অথবা

প্রস্থানে – কবিতা Read More »

🌿 প্রণয় – কবিতা

🌼 প্রণয় | তারিকুজ্জামান তনয় লেবু গাছের ঝাড়ের উপর পাখির ছোট্ট একটি বাসা, হেঁসে-খেলে দোলে চলে তাদের প্রত্যহ বেলা।   স্ত্রী পাখি ডাকে প্রিয়,  পুরুষ পাখি ডাকে প্রিয়া— ঘুমিও না একা, লহো মোরে বুকে, তোমার গায়ের সুবাস বিনা ঘুম কী আসে!   একদা পুরুষ পাখি গেল অন্ন-সন্ধানে, সকাল গড়ায়ে দুপুর, খাঁ খাঁ রোদ, তবুও কী

🌿 প্রণয় – কবিতা Read More »

আজি ব্যথা — কবিতা

🌸 আজি ব্যথা — কবিতা ✍️ তারিকুজ্জামান তনয় কী করে, বলতো, ও— কী ব্যথা দিলে? কেউ দেখে না, কেউ জানে না, শুধু পরাণটুকু জ্বলে! কোথায় নিয়ে গেছো সবই, কোথায় গেছে শূণ্য করে; চাঁদ-তারারা সবাই আছে, কেন— ওগো, খালি খালি লাগে? মনে পড়ছে না একটি বারও, ভালোবাসিটি ছাড়া আর কিছু বলেছো? সুখের পাখি, মধুর বাঁশি গুনগুনানি

আজি ব্যথা — কবিতা Read More »