Tonoy

পুতুলের বিয়ে

ছড়া এক যে ছিল বিয়ে বাড়ি পুতুল ছিল বর, আলতা পায়ে কণের সাজে দুষ্টু মেয়েদের রব।   বরযাত্রী এলো দেরি করে, দিন গেল যে ডুবে; কোনজনা তাহার বধূ বটে, না পেয়ে– বর, গোসসা বনে গেছে।   তারিকুজ্জামান তনয় ৩০ অক্টোবর ২০২৫ শেওড়া।       bonopushpa সাহিত্য সুখী করে       বরযাত্রী এলো দেরি […]

পুতুলের বিয়ে Read More »

তবুও উত্তর পেল – তারিকুজ্জামান তনয় | বাংলা আধুনিক কবিতা

তবুও উত্তর পেল   তবুও ভালো– মন কিছু পেল। একলা ভাববার দিনগুলোতে, প্রশ্ন-উত্তরে– মন কিছু পেল।   ঘন কুয়াশার মাঝে সবই ঘোলাটে, কী অস্বস্তিটাই না মেলে! স্মৃতিটুকু ফের ফিরে প্রশ্ন করে– কী উত্তর পেলে?   ‘তারে বলি যতই না– সবকিছুর উত্তর মেলে না।’ কখনো তা মেনে নেয়, কখনো ফের প্রশ্ন জাগে– কী উত্তর পেলে?  

তবুও উত্তর পেল – তারিকুজ্জামান তনয় | বাংলা আধুনিক কবিতা Read More »

বই পড়া — প্রবন্ধ

বই পড়া এভাবে ভেবে দেখেছেন কখনো (আমি একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করি) আপনি বলতে থাকুন- এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়… যতটা ইচ্ছা ততটা..। আবার এভাবে পড়ুন- সাত, পাঁচ, নয়, তিন, ছয়, দুই, এক, আট…যতটা ইচ্ছা ততটা..। এবার আসি বাস্তবতার নিরিখে- বাস্তবতার নিরিখে, ধারাবাহিক নয় এমন অগোছানো সংখ্যাগুলোই বেশি কাজে আসে।  

বই পড়া — প্রবন্ধ Read More »

কালো মেঘ কথা রেখেছে | তারিকুজ্জামান তনয়

🖋️ কালো মেঘ কথা রেখেছে তারিকুজ্জামান তনয় সেবার চলে যাওয়ার সময় কালো মেঘ বলেছিল– “আবার দেখা হবে।”আমি অবিশ্বাস নিয়ে অপেক্ষায় থেকেছি। মেঘ কেটে গেলে আকাশ নীল হয়ে উঠল। পুরো আকাশ আলোয় আলোয় ছেয়ে গেল। কখনো একটি বা দু’টি, আবার কখনো একঝাঁক পাখি তীরবেগে কোথায় যেন উড়ে চলে গেল। আকাশে চিলপাখিগুলো কখনো উত্তর, আবার দক্ষিণ—অর্থাৎ তাদের

কালো মেঘ কথা রেখেছে | তারিকুজ্জামান তনয় Read More »

এক রাতে | তারিকুজ্জামান তনয় |

🌙 এক রাতে বিদঘুটে অন্ধকার।চাঁদ আর তারাগুলো যেন কুটুমবাড়িতে গিয়েছে আজ।আমরা দু’জনে হেঁটে চলছি মেঠোপথ ধরে।নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, তবুও হেঁটে চলা। হৃদয় নিংড়ে কিছু প্রেমালাপ—ঠিক আমারও, আর তারও। ‘গোলাপের কলি যেমন তার হৃদয়কে চিরেহাসিমুখে ফুটে ওঠে, আর সুগন্ধ বিলায়— ঠিক তেমনই।’ ‘আকাশের বুকে অসংখ্য তারারা মিটিমিটি করে জ্বলছে।তারাগুলো আকাশের অসংখ্য স্পন্দনের ঝিলিমিলি সাড়া।তুমি বললে—

এক রাতে | তারিকুজ্জামান তনয় | Read More »

রূপসী সাগর | প্রকৃতি ও সমুদ্রের সৌন্দর্যের কবিতা

রূপসী সাগর রোদের রূপালী আলোয় সাগর হয়েছে রূপসী কন্যা; রূপ তার উত্তাল, বইছে রূপের বন্যা। হুম হুম গর্জন কারে যেন কী চায় বলিতে; হাওয়ায় মেতেছে মাতাল খেলায় ঢেউয়ে ঢেউয়ে অপূর্ব নৃত্যে। ওপারেই ডুবেছে আকাশ নীল আর কালো মেঘ— সবই; না জানি কত গভীর তার নীল বুকের ছবিখানি। রূপ রূপ অপূর্ব রূপ রূপসী সাগরের খেলা, মন

রূপসী সাগর | প্রকৃতি ও সমুদ্রের সৌন্দর্যের কবিতা Read More »

মোর ছায়া

কোথা যাও কোন দূরে, হেথা পাবে মোরে; পলক সম বিচ্ছেদ ঘুচাও চোখের পাতা মিলনে? আলো আছে, ছায়া আছে নূতন নূতনের ভীড়ে, এতটুকু নূনা জলে উঠে নাকো আঁখি ছলছলে? দূর পানে নেই হেথা ফোটা ফুলের ঝুঁটি, দোল খেলে হাসি মুখে বাতাসের সাথে মিশি? যদি হেথা কয় কথা ডালে বসে পাখি, এতটুকু স্মৃতি ভার উঠে নাকো ঝিলিমিলি?

মোর ছায়া Read More »

সময় ক্রয় জীবনময় | তারিকুজ্জামান তনয়

সময় ক্রয় জীবনময় এই যে বিশাল আকাশ, তার কত না সৌন্দর্য। আকাশকে যদি সময়ের দিক থেকে বিশেষভাবে ভাগ করা যায়, তাহলে বলা যায়- প্রভাতের আকাশ, সকালের আকাশ, মধ্যদুপুরের আকাশ, বিকেলের আকাশ, গোধূলির আকাশ, সন্ধ্যা বেলার আকাশ, গভীর রাতের আকাশ, ফজর নামাজের আকাশ ঘুরে আবার প্রভাতের আকাশ। এর প্রত্যেক পর্যায়ে ভিন্ন ভিন্ন সৌন্দর্য ফুটে ওঠে বা সেজে

সময় ক্রয় জীবনময় | তারিকুজ্জামান তনয় Read More »

আগুন ও অহংকার

আগুন ও অহংকার আগুন মানুষকে সব সময় ব্যস্ত করে রাখে। হৃদয়ের যে অনুভূতি ভালো তা বড্ড শীতল; আর যে অনুভূতি মন্দটা তা গরম। অহংকারের মধ্য দিয়ে মানুষ ব্যস্ত থাকে, হৃদয়কে পুড়ে তুলে দ্বিগুণ কিংবা তারও বেশি। অহংকার বা আগুন নিজের ভুলগুলোকে বুঝতে দেয় না। তুমি, ওই পথে কখনোই যেও নাকো।   তারিকুজ্জামান তনয় |২০২৪ 🌺 আরও

আগুন ও অহংকার Read More »

ওই হাসনাহেনা ফুল..

ওই হাসনাহেনা ফুল, হাওয়া এসে দোল দিয়ে যায়, তার মনে কত সুখ। ওই হাসনাহেনা ফুল..   কাঁচা সবুজ পাতা পাশে, সাদা ফুলের হাসি ফোটে, বায়ু ছুটে সুবাস লয়ে– ওই! ওই হাসনাহেনা ফুল..   মেঘ জমেছে গগন পরে, ঘন বর্ষণ ওই এলো বলে– সতেজ হাওয়ায় মনে সুখের দোল! ওই হাসনাহেনা ফুল..   রাত্রি এলে দোয়ার খোলে,

ওই হাসনাহেনা ফুল.. Read More »