প্রেম 

তারিকুজ্জামান তনয়

 

ইউটিউব লিংক:

 

 

সব কথা থাক, 

একটি কথা আসুক ফিরে।

কোনো দিন আর কথা নয়,

সব যাকগে চুকে।

 

রোদ পড়েছে রোদের গায়ে,

ছায়া পড়েছে ছায়ার পরে;

রোজ বিকেলে কথা হয়

মনের ঘরে মনে।

 

জোনাক পোকা জ্বলে রাতে,

ঝিঁঝিঁ পোকারাও ডাকে;

চাঁদ উঠেছে আকাশ পানে,

তারা ডাকে আয়রে।

 

🌺 আরও পড়ি- ছড়া

 

সবকটা থাকুক ওপাশ ফিরে,

একটিও আর না চাই;

সকল কথার ভিড়ে শুধু—

একটি কথাই থাক।

 

প্রাণ বুঝে না প্রাণের কথা,

কত কথায় ফিরে;

কোনো কথায় মন বসে না,

শুধু একটি কথাই খোঁজে।

 

|  ২১ সেপ্টেম্বর ২০২৬  |  ঢাকা  |

 

 

🍁

🌺 আরও দেখি- ছোটগল্প

🌺 আরও দেখি- উপন্যাস

🌺 আরও দেখি- কবিতা

🌺 আরও দেখি- আর্ট

🍁

 

সকল কথার ভিড়ে শুধু—

একটি কথাই থাক।

 

 

📌 সাহিত্য সুখী করে…

 

 

 

5 1 vote
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted