শেষ কথাটুকু
তারিকুজ্জামান তনয়

তবুও মনে রেখো, বিস্তৃত করে নয়।
অল্প কিছু কথা, অল্প কিছু স্মৃতি,
খুব সামান্য দীর্ঘ নিঃশ্বাস, সামান্য বিচলন।
তবুও মনে রেখো।

তবুও মনে রেখো, পলক ফেলার সময় সমান।
একটু আওয়াজ সমান, আঁতকে ওঠা ক্ষণটুকুই,
নেই তবুও ওটুকু, আছে খুব সামান্যই,
কাছে না দূরে, দূরে না কাছে– কিঞ্চিৎ!
তবুও মনে রেখো।

 

🌺 আরও দেখি- কবিতা

 

মনে রেখো, ঝটকা বেগে হৃদয় এলোমেলো করা সময়টুকু।
বিজলির মতো, দমকা হাওয়ার মতো,
হেঁচকির মতো, ঝটকা টানের মতো।
নাই তবুও আছে সামান্যই।
মনে রেখো।

চোখে চোখ রাখা, মুখমুখি বসে কথা বলা;
হাত ধরে কথা বলতে না পারার ওই ক্ষণটুকু,
মিষ্টি রোদটুকু ফুরিয়ে গেলেও দেখা নেই,
গোছানো কথাগুলো এলোমেলো হয়ে ওঠা,
সে আমার বলে চিৎকার করার আওয়াজটুকু দমিয়ে যাওয়া।
এমন কতই না উদ্যম ক্লান্তিতে মিশে গেছে।
তবুও ঝরা পাতার শেষ কথা থাকেই।
মনে রেখো। তবুও মনে রেখো।

১৩ জুন ২০২৬ | শেওড়াপাড়া, ঢাকা |

 

🍁

 

 

🌺 আরও দেখি- ছোটগল্প

🌺 আরও দেখি- কবিতা

🌺 আরও দেখি- আর্ট

🌺 আরও দেখি- উপন্যাস

 

 

 

 

নেই তবুও ওটুকু, আছে খুব সামান্যই,
কাছে না দূরে, দূরে না কাছে– কিঞ্চিৎ!
তবুও মনে রেখো।

 

 

তবুও ঝরা পাতার শেষ কথা থাকেই।
মনে রেখো। তবুও মনে রেখো।

 

 

 

🍁

 

 

 

 

 

📌 সাহিত্য সুখী করে.

 

 

 

 

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted