ফাগুন এসেছে ধরায়
ফাগুন এসেছে ধরায়,
রূপ খুলিয়া পড়িয়াছে কণায় কণায়।
সে যে কত রূপে রূপসী,
তারে কে কী চিনিতে পারি?
তাই তো পাখি আপন প্রাণ খুলি
কত আমুদে গাইছে গান সুর তুলি।
বিনীত প্রেম জাগে উন্মোচিত তরঙ্গে,
ভোলায়, শোধায়—মাতাল সমীরণ বহে বহে।
সে যে ব্যথা নয়—তবুও ব্যথা,
এত রূপ ছেড়ে কোথা ছিলে এতকাল?
কি কারণে বুঝি কুঞ্জবন বহিয়াছে কালজুড়ে,
রঙিন কুসুম-পত্র-পল্লব আপন ক্রোড়ে ধরি—
তাই বুঝি কি আজ এত সুন্দর!🍁🍁🍁
ফাগুন এসেছে ধরায়
তারিকুজ্জামান তনয়
৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ 🌸
১৭ ফেব্রুয়ারি ২০২৬ 🍁
ফাগুন এসেছে ধরায়,
রূপ খুলিয়া পড়িয়াছে কণায় কণায়।

 

🍁 গল্প : https://bonopushpa.com/category/soto-golpo/
কি কারণে বুঝি কুঞ্জবন বহিয়াছে কালজুড়ে,
রঙিন কুসুম-পত্র-পল্লব আপন ক্রোড়ে ধরি—

 

 

 

 

 

 

 

সাহিত্য সুখী করে 🍁

 

 

 

 

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments