খিচুড়ি ভোজের দাওয়াত | বর্ষার মজার খিচুড়ি কবিতা
খিচুড়ি ভোজের দাওয়াত
কিচ্ছুর আয়োজন নাই,
কী রান্না হবে তার কোনো ভাবনা নাই।
বাহিরে ঝরছে মুষলধারে বৃষ্টি,
কী করি, আহা কী করি ভেবে না পাই;
হোক তাই, যা তা, মন যা চায়।
এক হাতে পেটো পাতিল আর হাতে চামচ,
চাল কিছু, ডাল তার পিছু পিছু,
আর কিছু সবজি আর ভাসানো জল।
সাঁইসাঁই করে জ্বলে উঠল আগুন,
আর গান বাজল ওদিকটায়।
গড়গড় আওয়াজ আর বাষ্পের কুণ্ডলি-
এর মাঝে এপাশ-ওপাশ নাড়াচাড়া;
অবশেষে রান্না হলো জম্পেষ খিচুড়ি!
ঝুলা টাইপ হয়েছে বটে,
জিভে এল টসটসে জল,
এতটুকু দেরি হলে- স্বাদ যাবে তল!
এতটুকু আচার, আর সরষে তৈল,
গরম গরম স্বাদ ভারী, আছে মচমচে খই!
কাজে কাজেই- দেরি কেন,
জনে জনে নিমন্ত্রণ নিই!
হোক তাই, হোক মৌজ,
আজ সন্ধ্যের খিচুড়ি ভোজ।
খিচুড়ি ভোজের দাওয়াত | তারিকুজ্জামান তনয়
৩১-০৫-২০২৫ | শেওড়া, ঢাকা |
আরও দেখি- উপন্যাস
বাহিরে ঝরছে মুষলধারে বৃষ্টি,কী করি, আহা কী করি ভেবে না পাই;হোক তাই, যা তা, মন যা চায়।
-
Facebook |
f : facebook.com/bonopushpa
- Instragram |
www.instagram.com/tariquzzamantonoy/
-
YouTube |
: @tariquzzamantonoy3123
Twitter |
T : @bonopushpa
Website |
www.bonopushpa.com