কিসে দুঃখ | দার্শনিক কবিতা
কিসে দুঃখ
দুঃখিনী দুঃখ করো না
সে কি জানো-কেন দুঃখ করো?
বীজ বপন করেছ
পঁচে গেছে বলে কেন মরো?
আকাশ ভেঙে পড়েছে মাথায়
তুফানে ছিন্নভিন্ন ঘর,
কেন নিষ্ঠুর আর্তনাদ, তাও কী জানো?
গরলে শরীরময় নীলাভ আবরণ
শিরা-উপশিরা, গলা পুড়ছে তোমার
তীব্র যন্ত্রণায় তর্জনীর নিষ্ফল আকুতি-
ফিরিয়ে দাও, বাঁচিয়ে দাও এই প্রাণ।
কেন এ ভিখারি দশা
কেন সুখের আশা
মনে আছে তবে, কথা দিয়ে এসেছ ভবে,
শর্তও দিয়েছে মোরে-
পরীক্ষায় পাশ করে এসো
আমরণ যেখানে রবে।
দুঃখ হবে অধর্মে
সুখের আশে নহে।
–
কিসে দুঃখ
তারিকুজ্জামান তনয়
১২ ফেব্রুয়ারি ২০১৮
ময়মনসিংহ
আরও দেখি- ছোটগল্প
আরও দেখি- উপন্যাস
আরও দেখি- কবিতা
আরও দেখি- আর্ট
কেন এ ভিখারি দশা
কেন সুখের আশা
মনে আছে তবে, কথা দিয়ে এসেছ ভবে
-
Facebook |
f : facebook.com/bonopushpa
- Instragram |
www.instagram.com/tariquzzamantonoy/
-
YouTube |
: @tariquzzamantonoy3123
Twitter |
T : @bonopushpa
Website |
www.bonopushpa.com
আজি বৃষ্টি পড়ে টাপুর-টুপুর | শিশুতোষ লিমেরিক |
নীরবে খুঁজে পাবে | আবেগময় প্রেমের কবিতা
🌿 প্রণয় – কবিতা