একদিন হারিয়ে যাবো

একদিন হারিয়ে যাবো, দুজনেই জানি।

সেদিন তুমি কত না করুণ করেই ডেকে মরবে,

একটু হাসি, একটু পায়ের আওয়াজ শোনার জন্য

কতই না ব্যাকুল হবে, কত অশ্রু ঝরে যাবে।

ওহে বন্ধু, আমার বন্ধু, কোথাও খুঁজে পাবে না আমায়।

কিন্তু আমি রবো তোমাকে ঘিরে, তোমার হৃদয়কে ঘিরে।

তোমার চোখের আলোতেও আমার ছায়া জেগে রবে।

তুমি সূর্য, তুমি মেঘ-বাদল, ফুলের হাসিতে, প্রজাপতির ডানার রঙে,

যদি শূন্যতা খুঁজে পেয়ে থাকো, ভেবে নিও-

আমি সেখানেই তোমার মন চুমিয়ে নেবার রঙে রাঙাবো।

আর তুমি সেখানেই আমাকে খোঁজে নিও,

কথা বলিও; মনের প্রেমটুকু সেখানে ছিটিয়ে দিও।

একদিন হারিয়ে যাবো, দুজনেই জানি।

একদিন হারিয়ে যাবো

তারিকুজ্জামান তনয়

০৯-০৩-২০২৪

ঢাকা

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted