দুষ্ট খুকি | মা ও খুকির মিষ্টি সম্পর্কের শিশু কবিতা
দুষ্ট খুকি
একটি গাছে অনেক ডাল,
সবুজ পাতায় ছাওয়া;
পাখি করে কিচিরমিচির,
ঝরা ফুলে খুকি গাঁথে মালা!
তাই না দেখে মা হাসে,
হাতে নিয়ে থালা;
খুকি বলে— “আর খাবো না,
সময় এবার খেলা!”
মা শুধায়, “লক্ষ্মীটি মোর,
আর দিও না আড়ি;
থালার খাবার খেয়ে নিলে—
হাসবে ফুলমালা;
মা বলবে লক্ষ্মীটি!”
দুষ্ট খুকি
তারিকুজ্জামান তনয়
১৮ নভেম্বর ২০২৪ | শেওড়াপাড়া, মিরপুর |
🌺
থালার খাবার খেয়ে নিলে—হাসবে ফুলমালা;মা বলবে লক্ষ্মীটি!”
🌺 আরও দেখি- উপন্যাস
🍁
-
Facebook | 🔵 f : facebook.com/bonopushpa
- Instragram | 🔷 www.instagram.com/tariquzzamantonoy/
-
YouTube | 🔴
: @tariquzzamantonoy3123
- 🐦 Twitter | 🔵 T : @bonopushpa
- 🌐 Website | 🔷 www.bonopushpa.com