কবিতা আবৃতি/ভিডিও
5 posts
মনে কথা কারে গো শুধাই, তাই কেঁদেছি নীরবে;
সবাই আছে আপন আলয়ে ব্যথার সাগরে ডুবে।
আমারই যত কথা তার কিঞ্চিৎ ব্যথা লিখেছি,
গেয়েছি, বলেছি আমারই মতো করেই;
তারই আওয়াজ তোমার কান ছুঁয়ে হৃদয়ে যদি গেঁথে যায়,
আমি বাঁচিব আশায় তোমার হৃদয়ে।
-তারিকুজ্জামান তনয়
দৈনন্দিন জীবনের নানান আলাপচারিতার মাধ্যমে জীবনকে এগিয়ে নিয়ে যাই, এর প্রতিটি কথার মালা নিয়েই কবিতা গঠিত হয়। এই কবিতাকে আমরা আবৃত্তির মাধ্যমে মানুষের আরও হৃদয়ের কাছাকাছি নিয়ে যায়।