একটি কথোপকথন | তারিকুজ্জামান তনয়
একটি কথোপকথন
তারিকুজ্জামান তনয়
বললাম— একটু শোনো।
সে বলল— জ্বী।
আমি বললাম— তুমি সুন্দর।
সে হেসে বলল— এ কেমন কথা!
আমি বললাম— তোমার প্রতিবাদটাও সুন্দর।
সে থেমে গিয়ে বলল— আপনিও কিন্তু… মন্দ নন।
আমি বললাম— সে পুরোনো কথা।
সে বলল— মানে?
আমি বললাম— আমার স্কুলের এক মেয়ে বলেছিল।
সে বলল— তাই নাকি? সে সুন্দরী ছিল?
আমি বললাম— ঠিক তোমার মতো।
সে বলল— তাহলে, আমি সেই? আমি… আমি নই?
আমি বললাম— তুমি সুন্দর।
সে বলল— সেও ছিল?
আমি বললাম— না।
সে বলল— তবে?
আমি বললাম— তুমি সুন্দর।
কবিতা: একটি কথোপকথন
কলমে: তারিকুজ্জামান তনয়
২৬ এপ্রিল ২০২৬, ঢাকা।
আরও দেখি- কবিতা
আরও দেখি- ছোটগল্প
আরও দেখি- আর্ট
“তোমার প্রতিবাদটাও সুন্দর।”
“তাহলে, আমি সেই? আমি… আমি নই?”
-
Facebook |
f : facebook.com/bonopushpa
-
YouTube |
: @tariquzzamantonoy3123
Twitter |
T : @bonopushpa
Website: www.bonopushpa.com