ত
লেখক ও প্রতিষ্ঠাতা

তারিকুজ্জামান তনয়

“শব্দ ও অনুভবের ভেতর দিয়ে জীবন, প্রেম ও নীরবতার সন্ধান।”

লেখক পরিচিতি ও আত্মকথা

আমি তারিকুজ্জামান তনয়। যে কখনো কোনো অবস্থাতেই স্বাধীন নই। পরাধীনতার বলয় ভেঙ্গে কখনোই স্বাধীন হওয়া আমার পক্ষে সম্ভব নয়। প্রকৃতির রূপ, মানুষের হৃদয়ের অব্যাক্ত আর্তি এবং নীরব রাতের নিভৃত অনুভূতির সন্ধানেই আমার শব্দমালা।

এই মাত্র সকাল হলো, এখান আবার বিকেল। সকালবেলায় যে পাখির সুর শুনছিলাম, তা আমার খুব ভালো লাগছিল, কিন্তু বিকেল এসে আরেক ভালো লাগা মনকে ছেয়ে গেল। সন্ধ্যা হলে অদ্ভুত এক নির্জনতা মনকে ঘিরে ধরে, আর সেই অনুভূতির গভীর থেকেই জন্ম নেয় কবিতা, গল্প ও সনেটের পঙক্তিমালা।

সাহিত্য আমার কাছে কোনো আনুষ্ঠানিকতা নয়—সাহিত্য আমার বেঁচে থাকার আনন্দ, হৃদয়ের নিঃশ্বাস। সাহিত্য সুখী করে।

সাহিত্যের ধারা ও আগ্রহ

বাংলা সনেট প্রেম ও বিরহের কবিতা জীবন ও দর্শন ছোটগল্প ও অনুগল্প পত্র-উপন্যাস শায়েরি প্রবন্ধ ও জীবনভাবনা