সনেট কবিতা

ছুটি হলো আজ, কাল যাবো বাড়ি। পথ
মোরে ডাকে- বধূ আছে চেয়ে ভেজা আঁখি
মেলে! সে, লাল ফুলের মালা গেঁথে আছে
আড়াল করে স্বপন! কেহ যদি সাধে-
এমন নাগর কারো বুঝি নাই? যৌথ
রসে ডুবে ঠারাঠারি; তামাশার সখী
করমর্দন! লাজুক বউ মোর পাছে
কৃষ্ণচূড়া’রঙে মরে লজ্জাবতী’সুধে!

হায়! তার হৃদে কত কথা আছে  জমে-
রূপে/অহমে। আরও আছে কৈফিয়ত
-এত দেরি হওয়ার কারণ না মেনে!
এমন সুশ্রী বধূর পরম প্রেমের
ক্লেশের ধিক্কার জানাই মোরে; কোন হেমে
জানাবো হে নিরুপম তুমি রানি প্রীতে।
–
বধূ প্রতীক্ষায়
তারিকুজ্জামান তনয়
১৫ ডিসেম্বর’২০২৪
 

হায়! তার হৃদে কত কথা আছে  জমে-
রূপে/অহমে। আরও আছে কৈফিয়ত
-এত দেরি হওয়ার কারণ না মেনে!

 

📌 Related Posts

🦜 ✍️ সাহিত্য সুখী করে : বুনোপষ্প

🍁🍁🍁🍄🍄🍄🪸🪸🪸💐💐

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted