শেষ মিনতি

আমার প্রেম ঝরা পাতার মতো না হয়—

ঝরে পড়ুক বৃক্ষের গোড়ার কাছেই। 

সে পাতা ভেঙে যাক, পঁচে যাক;

মাটি ও পানির সাথে মিশে যাক।

তবুও শুষে নিক সেই বৃক্ষ-ই। 

না হয় আমার প্রেম ঝরা পাতা হয়ে—

বৃক্ষে পাদদেশেই স্থান পাক।

আমার নীরব অশ্রু

কোন না কোন দিন 

তার হৃদয়কে সামান্য হলেও 

সজীব করে তুলুক। 

এটুকুই আমার শেষ মিনতি।

 

লেখকঃ তারিকুজ্জামান তনয়

আবৃতিঃ আশুরা আক্তার

১৪ই মে ২০২৩ | ঢাকা |

🌺 আরও দেখি- কবিতা

 

 

🌺 আরও দেখি- ছোটগল্প

🌺 আরও দেখি- আর্ট

🌺 আরও দেখি- উপন্যাস

 

 

আমার প্রেম ঝরা পাতার মতো না হয়—

ঝরে পড়ুক বৃক্ষের গোড়ার কাছেই। 

 

 

🍁

 

 

📌 সাহিত্য সুখী করে.

 

5 1 vote
Article Rating

Leave a Reply

2 Comments
Oldest
Newest Most Voted
Rahat
Rahat
11 months ago

অসাধারণ