বাংলা শায়েরী

চির অম্লান প্রেম | প্রেম, স্মৃতি ও হৃদয়ের পবিত্র সুর

বাংলা শায়েরী কবিতা 🍁 যে ফুলে সুবাস থাকে, তা একদিন পচে যায়, যে প্রেমে চাওয়া থাকে, অধিকার থাকে— তা ফুরিয়ে যায়। কিন্তু যে ফুল একান্ত মনের, যে প্রেম কেবলই নিজস্ব, তা অনন্তকাল ধরে বয়ে চলে— চির অম্লান হয়ে। একটি পবিত্র সুর সমস্ত হৃদয়জুড়ে সদা তাজা থাকে। —তারিকুজ্জামান তনয় | জুন, ২০২৬ | ঢাকা 🌺 আরও […]

চির অম্লান প্রেম | প্রেম, স্মৃতি ও হৃদয়ের পবিত্র সুর Read More »

তবে এটাই, তুমি বেশি কথা বলো না — বাংলা শায়েরী

তবে এটাই, তুমি বেশি কথা বলো না   তবে এটাই, তুমি বেশি কথা বলো না। যদি তা মিথ্যে হয়– তবে, ফের ফেরা যায়? যে মুখ থেকে থুথু ফেললে– তা, ফিরাবে কী করে? কিন্তু মুখে আরও লালা জন্মাবে– তখন? তুমি-আমি কেউ ফুল নই; আমরা কেবল ফুল হতে চেয়ে–  আমৃত্যু লড়াই করে যাই। –এটা যেন। —তারিকুজ্জামান তনয়

তবে এটাই, তুমি বেশি কথা বলো না — বাংলা শায়েরী Read More »

আগুন ও অহংকার

আগুন ও অহংকার আগুন মানুষকে সব সময় ব্যস্ত করে রাখে। হৃদয়ের যে অনুভূতি ভালো তা বড্ড শীতল; আর যে অনুভূতি মন্দটা তা গরম। অহংকারের মধ্য দিয়ে মানুষ ব্যস্ত থাকে, হৃদয়কে পুড়ে তুলে দ্বিগুণ কিংবা তারও বেশি। অহংকার বা আগুন নিজের ভুলগুলোকে বুঝতে দেয় না। তুমি, ওই পথে কখনোই যেও নাকো।   তারিকুজ্জামান তনয় |২০২৪ 🌺 আরও

আগুন ও অহংকার Read More »

কারা ভুল বুঝেছে — শায়েরী কবিতা

কারা ভুল বুঝেছে আমাকে কারা কারা ভুল বুঝেছে- বলো। আমি তাদের প্রত্যেকের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো। আর তার কাছে গিয়ে এই কথাই প্রথমে বলবো– আমি তো মানুষ, ভুল বুঝে অনুতপ্ত হতেই পৃথিবীতে এসেছি। আর এটাই আমার পরকালের পুরস্কার হবে।   তারিকুজ্জামান তনয় | 🌺 আরও দেখি- শায়েরী কবিতা   “গোলাপ ফোটে কেবল তোমার জন্যই- তুমি জানো?.”

কারা ভুল বুঝেছে — শায়েরী কবিতা Read More »

চিৎকার করে কী করবে

চিৎকার করে কী করবে   তুমি চিৎকার করে কী করবে! এই চিৎকার কারে শোনাবে? আজকের এই চিৎকার হয়তো তোমার হাতের কামাই; নতুবা তার কারণ এই প্রকৃতি।   চিৎকার করে কী করবে তারিকুজ্জামান তনয় 🌺 আরও পড়ুন — শায়েরী কবিতা “গোলাপ ফোটে কেবল তোমার জন্যই- তুমি জানো?.”   ভাবার্থ “চিৎকার করে কী করবে” শায়েরীটিতে মানুষের কষ্ট,

চিৎকার করে কী করবে Read More »

বিনয় — শায়েরী কবিতা

বিনয় — শায়েরী কবিতা ফুল, নিজেও জানে না, সে কার মনোরঞ্জন করতে পারবে। সে কখনোই জানে না, জন্ম তার আদৌ সার্থক হবে কি না! তাই বলে ফুল কখনো ফোটা বাদ দেয় না। তার— সুগন্ধ, তার হাসিকে লুকিয়ে রাখে না। বরং সে কৃতজ্ঞ থাকে—ওই সূর্যালোকের প্রতি, বাতাসের প্রতি, পানির প্রতি; এমনকি তার শত্রু পতঙ্গের কাছেও। —তারিকুজ্জামান তনয়

বিনয় — শায়েরী কবিতা Read More »

আমরা কেউ স্বাধীন নই

আমরা কেউ স্বাধীন নই আমরা কেউ স্বাধীন নই! ইহকাল, পরকাল— কোনো স্থানেই স্বাধীন নই। যার যা বৈশিষ্ট্য তা মেনে নাও। সীমাবদ্ধতা যার জন্মগত; তবে— অসীমের উদ্দেশ্যে ছুটে চলা অবশ্যই অর্থহীন। —তারিকুজ্জামান তনয় 🌺 আরও পড়ুন — শায়েরী কবিতা 🌺 আরও পড়ুন 📖 কবিতা 🌸 শায়েরী কবিতা 📚 ছোটগল্প 📕 উপন্যাস 🎨 আর্ট   ✍️ তারিকুজ্জামান তনয় কবিতা, শায়েরী, ছোটগল্প, উপন্যাস ও সাহিত্যভাবনা নিয়ে

আমরা কেউ স্বাধীন নই Read More »

সময়, ফুলের পাপড়ির মতো

সময়, ফুলের পাপড়ির মতো সময়, ফুলের পাপড়ির মতো —পুলক জাগিয়ে হারিয়ে যায়। সকালবেলা মনে হয় —ফুলের পাপড়িটি আমার তরে। দুপুরে সে আরও সুন্দর। কিন্তু— বিকেলে মলিন হয়ে যায়। আর সন্ধ্যায় ঝরে পড়ে। তখন নীরবে বিদায় জানানো ছাড়া— আর কোনো উপায় থাকে না। – তারিকুজ্জামান তনয় | ২০২৫ 🌺 আরও পড়ুন — শায়েরী কবিতা সময়, ফুলের

সময়, ফুলের পাপড়ির মতো Read More »

সবাই ভালো কাজ করে

সবাই ভালো কাজ করে   সবাই অনেকগুলো ভালো কাজ করে। কিন্তু শয়তান তন্মধ্যে একজনের করা মন্দ কাজকে উপরে তুলে ধরে, ভালো কাজের গুণ থেকে গুরুত্ব কমিয়ে দেয়। আর এভাবেই- মন্দ কাজের হতাশাগুলো মানুষের শ্রেষ্ঠত্বকে ম্লান করে দেয়। ফলে ভালো কাজের স্বাদ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আর এভাবেই তুমি হয়ে উঠো ধর্মহীন। তারিকুজ্জামান তনয় | ২০২৪ 🌺

সবাই ভালো কাজ করে Read More »

নিজেকে দক্ষ করে তুল

নিজেকে দক্ষ করে তুল নিজেকে দক্ষ করে তুলতে পারলে– নিজেকে সময় দাও। তুমি সূর্য হয়ে উঠবে। দ্যাখো, পৃথিবীর সবকিছুকে পুড়িয়ে নেবার সক্ষমতা যদিও সূর্যের আছে; তবুও কত বিনয়ী। তোমাকে, এই আমাকে কত যতনে সেবা দিয়ে যাচ্ছে। —তারিকুজ্জামান তনয় লেখার সময়কাল—২০২৪ 🌺 আরও পড়ুন — শায়েরী কবিতা “…যদিও সূর্যের আছে; তবুও কত বিনয়ী।” 🌺 আরও পড়ুন 📖 কবিতা 📚 ছোটগল্প 📕 উপন্যাস

নিজেকে দক্ষ করে তুল Read More »