তার হৃদয় ছুঁয়ে দেখিনি | সনেট কবিতা
তার হৃদয় ছুঁয়ে দেখিনি
আমি কখনোই তার ঐ হৃদয় ছুঁয়ে
দেখিনি; অথচ এই আমি, তার সেই
হৃদয়কে পুলকিত করে জয় করে
নিয়েছি। তার অন্তরে কখনো ফুলের
চারা রোপণ করিনি; অথচ সেখানে
ফুল ফুটেছে। সুগন্ধ ছড়িয়েছে হায়!
তাকে নিয়ে কিছু গান রচনা করেছি–
গোপনে; গহীন হৃদে। তবুও সে জানে!
একটা গোপন কলি, তিলে তিলে হলো
বড়; একরাশ ঘোর স্বপ্নের বাসনা
নিয়ে। কীভাবেই হলো– এ ফুল ফুটলো
জীবনে মুগ্ধ বারতা ছড়িয়ে। তারে তো
শুধাইনি; ভেজাইনি হৃদয়ের কাছে–
আলিঙ্গনে মজাইনি। তবুও হলো তো!
🌺 আরও পড়ুন- সনেট
তার হৃদয় ছুঁয়ে দেখিনি
তারিকুজ্জামান তনয়
০৭ই জুন’২০২৩ | ঢাকা |
🍁
🌺 আরও দেখি- ছোটগল্প
🌺 আরও দেখি- কবিতা
🌺 আরও দেখি- আর্ট
🌺 আরও দেখি- উপন্যাস
🍁
“তাকে নিয়ে কিছু গান রচনা করেছি-
গোপনে; গহীন হৃদে। তবুও সে জানে!”