মানস — সনেট কবিতা
মানস
খেলার ছলে নতুবা তা স্বর্গের বলে,
বুঝে-না বুঝে নতুবা হে মনের বাজি।
অন্ধের যষ্টি, ছকড়া-নকড়া করলে,
মূর্খ নাকি জ্ঞানী যা বল হারাবে সে জী।
মন আগি তুষে, জল বনের অনলে,
বিরহী- ‘কাতর, চেতনা অস্বস্তি, বাজি।’
শূন্য-শূন্য প্রাণে আকণ্ঠ যে পুড়ে-জ্বলে,
প্রাণ উদাস; দেখালে রঙ্গ-রঙ্গি সাজি।
ভুলের সাগরে পা বন্ধু আর কত ঘা,
বাঁচিতে হবে উদ্দ্যমে- এই মর্ম বীণা।
পুষ্প কি জানে নিজের শ্রী-বিভূষণ ঘাঁ?
পুষ্প চৈতন্য বিনা তাহে প্রীতি হবে না!
প্রকৃতির পোতা খাদ-কূট এ প’দ ঘা,
কূলে-কূল, কাঁধে-কাঁধ, দুঃখে-দুঃখ -জ্বীনা।
—
📌 আরও সনেট কবিতা — পড়ুন
মানস হলো- মন।
১ম প্যারাঃ ক+খ+ক+খ+ক+খ+ক+খ= ৮ লাইন। প্রথম প্যারাতে সমস্যার কথা বলা হয়েছে।
২য় প্যারাঃ গ+ঘ+গ+ঘ+গ+ঘ= ৬ লাইন। সমাধানের কথা বলা হয়েছে।
শব্দ ভাবনাঃ জি- অহমিকা। ঘাঁ- সৌন্দর্যের অহংকার।
মানস — সনেট কবিতা
কলমে: তারিকুজ্জামান তনয়
মানস অর্থ মন। মানুষের মন কখনো বিভ্রান্ত, কখনো বিরহী, কখনো অহমিকায় আচ্ছন্ন; আবার সেই মনই আত্মচেতনা ও উদ্যমের মাধ্যমে নিজের অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারে। ‘মানস’ কবিতায় মনের এই দ্বন্দ্ব, অন্তর্দহন, ভুল, অহমিকা ও আত্মজাগরণের কথাই তুলে ধরা হয়েছে।
কবিতার ভাবার্থ
‘মানস’ কবিতার প্রথম অংশে মানুষের মনের অস্থিরতা, বিভ্রান্তি, বিরহ, অহমিকা ও অন্তর্দহনের চিত্র ফুটে উঠেছে। মানুষ কখনো না বুঝে নিজের মনকেই বাজি রাখে, কখনো জ্ঞান ও অহমিকার দ্বন্দ্বে হারিয়ে যায়। বাইরে রঙের সাজ থাকলেও ভেতরের শূন্যতা ও দহন তাকে কাতর করে তোলে।
দ্বিতীয় অংশে কবি সেই মানসিক সংকট থেকে উত্তরণের পথ দেখিয়েছেন। ভুল ও আঘাতের সাগরে পড়ে থেকে না গিয়ে মানুষকে উদ্যম, চৈতন্য ও আত্মসচেতনতার মাধ্যমে বাঁচতে হবে—এটাই কবিতার মূল বার্তা।
এখানে ‘জি’ শব্দটি অহমিকা এবং ‘ঘাঁ’ শব্দটি সৌন্দর্যের অহংকারের ভাব প্রকাশ করে। পুষ্প নিজের সৌন্দর্য সম্পর্কে সচেতন নয়, অথচ মানুষের চৈতন্য আছে; তাই মানুষের উচিত নিজের সত্তাকে উপলব্ধি করা, কিন্তু অহমিকার কাছে পরাজিত না হওয়া।
মূলভাব: মন, আত্মচেতনা, অহমিকা, বিরহ, অন্তর্দহন, ভুল থেকে শিক্ষা এবং উদ্যমের মাধ্যমে আত্মজাগরণ।
কবি: তারিকুজ্জামান তনয়
কবিতার নাম: মানস
ধরন: আধুনিক বাংলা কবিতা
🍁
🌺 আরও দেখি- ছোটগল্প
🌺 আরও দেখি- কবিতা
🌺 আরও দেখি- আর্ট
🌺 আরও দেখি- উপন্যাস
🍁
ভুলের সাগরে পা বন্ধু আর কত ঘা,
বাঁচিতে হবে উদ্দ্যমে- এই মর্ম বীণা।
🍁
-
Facebook | 🔵 f : facebook.com/bonopushpa
- Instragram | 🔷 www.instagram.com/tariquzzamantonoy/
-
YouTube | 🔴
: @tariquzzamantonoy3123
- 🐦 Twitter | 🔵 T : @bonopushpa
- 🌐 Website | 🔷 www.bonopushpa.com