বাল্যকাল

তারিকুজ্জামান তনয়

 

হায়! কবেই তো ফেলে এসেছি দূরের

পথে। আরও সামনে এগিয়ে চলছি

প্রতিদিন চেনা আর অচেনার দিকে

তখন ছিল মোদের সত্য– শক্তি, মিথ্যে–

ভয়। সবাই খেলার সাথী, সকলেই

আপন। মিষ্টি কথার উপদেশ। বই

পড়া। গদ্যে-পদ্যে মেতে সহজ-সরল

কথা-ছন্দ আনন্দেরদিন গেছে সুখে

 

যে হাত শক্ত আজ, সে তো কোমল পুষ্প

ছেড়ে এসেছে। তারই তব ক্রন্দনের

ভারে জীবন অবধী যুদ্ধে বেঁচে থাকে।

জানি, দিনগুলো গেছে একেবারে টুটে,

ফুল-গন্ধ-রস-গল্পে– চাপা পড়ে আছে

তলে। পুনশ্চ– পবিত্র ঘ্রাণ জেগে প্রাণে

 

🌺 আরও পড়ুন- সনেট 

 

 

🍁

 

 

🌺 আরও দেখি- ছোটগল্প

🌺 আরও দেখি- কবিতা

🌺 আরও দেখি- আর্ট

🌺 আরও দেখি- উপন্যাস

 

🍁

 

 

যে হাত শক্ত আজ, সে তো কোমল পুষ্প

ছেড়ে এসেছে। তারই তব ক্রন্দনের

ভারে জীবন অবধী যুদ্ধে বেঁচে থাকে।

 

 

🍁

 

 

 

 

 

📌 সাহিত্য সুখী করে.

0 0 votes
Article Rating

Leave a Reply

1 Comment
Oldest
Newest Most Voted
Anonymous
Anonymous
1 month ago

সময় চলে যায়, কিন্তু মনে সেখানেই ফিরে যেতে চায় বারবার