আমার মাঝেই আরেক দ্বীপ | আত্মঅন্বেষণের গদ্য-কবিতা
আমার মাঝেই আরেক দ্বীপ
আমি নিজেকে মাঝে মাঝেই একটি দ্বীপে খুঁজে পাই।
সেখানে দাঁড়িয়ে নিজের মাঝে নিজের আত্মার সাথে চিৎকার করি;
নানান প্রশ্ন করি। জবাব চাই এসব অভিযোগের।
আমি সত্যিই কি নির্বোধ?
যা বলতে চাই তা কি কেউই বুঝে না?
আত্মসম্মানের কোনোই কি মূল্য নেই?
অভিযোগ জাগে— আমার গড়া প্রশংসিত কাজের পূর্ণ অধিকার কী আমার নেই?
এও জাগে, যাদের জন্য এত করি, এমনকি আমার সহযোগিতা ছাড়া যারা অচল,
তারা কেন আমার মতো হয় না?
আমি কেন নিজেকে বারবার হেলা কিংবা তাচ্ছিল্যের মাঝে খুঁজ পাই?
আমি সবাইকে আঁকড়ে ধরতে চাই— অথচ
সবাই ছেড়ে যেতে চায়। আমাকে উপদ্রব মনে করে।
আমি সৎ হতে চাই,
আমি সুখী হতে চাই।
আমার কর্মের নির্যাস জমা রাখতে চাই;
সবাইকে আমার মতো হওয়ার চেষ্টা করে যাই।
কিন্তু না!— হয় না কেন?
হেলা করে কেন?
যা তাদের ভুল তা বোঝাতে চাই; কিন্তু কেউ-ই তা বুঝে না। আবার—
এমনও হয়— আমার জীবনে যা ভুল,
তা অন্যের জীবনে সঠিক।
তখন ভাবি— আমি একা হয়ে যাবো—
আবার এও ভাবি— একা থাকাটা সঠিক পথ নয়।
যখন শুনি— সংসার বড় অশান্তির নাম।
তখন এও দেখি— সংসারে পরস্পরের হাসি যেন
এক পবিত্র আলিঙ্গনের একরাশ উচ্ছ্বাস ভরা আনন্দ।
আর, কোলাহল ফিরে পেলেও আবার একা হতে হৃদয়ে তাড়না জাগে।
কিন্তু কেন—কেন—কেন এমন লাগে—
এক দ্বীপ ছেড়ে আরেক দ্বীপে ছুটে যেতে ইচ্ছে জাগে বারবার। কেনো মনে হয়—
যে স্থানটিতে এখনো দাঁড়িয়ে, তা যেন আমার নয়। —সত্যিই কী নয়?
যে স্থানটির জন্য শরীর থেকে ঘাম ঝড়েছে;
আবার সে স্থানটিই বারংবার নানান ঢং দেখিয়ে
বিদায় জানাতে হৃদয়কে তাগিদ দিয়েছে। সে লোভ আর ভয় দেখিয়েছে।
আমার নিজের ভেতরের— ওই দ্বীপটিতে নিজেকে দাঁড় করালেই
আমাকে আরও বেশি করে ভাবায়!
কে যেন— কী যেন টেনে নিয়ে যেতে চায় অচেনা দ্বীপের দিকে। আমি—
প্রাণপণে খিমচে ধরে সেই স্থানেই ভালোবাসা নিংড়ে দাঁড়িয়ে থাকতে চাই।
অথচ কুয়াশার ওপারের একটি ক্ষীণ আলো—
যে আলো আমার হৃদয় খুঁজে পেয়ে ঝলমল করে উঠতে চায়।
উঠবে বলে আশা জাগায়। কিন্তু—
সে আলোর এসে হৃদয় দুয়ারে আর দেখা দেয় না। শুধু দূরের দিকে পালায়।
আমি মাঝে মাঝেই নিজেকে একটা অন্য দ্বীপের মাঝে দাঁড় করিয়ে ভাবি—
অবশ্যই আমার একটা গন্তব্য আছে।
হ্যাঁ! মন শান্ত হবার জন্য কিছু তো আছেই।
আমার হৃদয়ে জাগা ওই দ্বীপ থেকে কুয়াশাচ্ছন্ন অন্য দ্বীপের কাছে
চিৎকার করে কিছু বলতে ইচ্ছে করে বারবার— ‘হে দ্বীপ! এই তো আমি?
তোমার কুয়াশার চাঁদর উড়িয়ে দিয়ে আলো দাও।
কুয়াশার চাঁদর জড়ানো দ্বীপ আমার আশাতুর হৃদয়ে প্রশান্তি দাও।’
আমি মাঝে মাঝেই নিজেকে…
আমার মাঝেই আরেক দ্বীপ
তারিকুজ্জামান তনয়
২৯শে ভাদ্র’১৪২৯ | ঢাকা|
সংক্ষিপ্ত সারাংশ : ‘আমার মাঝেই আরেক দ্বীপ’ মানুষের অন্তর্জগতের এক গভীর অনুসন্ধান। আত্মসম্মান, সম্পর্কের টানাপোড়েন, একাকীত্ব ও আশার আলোকে কেন্দ্র করে রচিত এই গদ্য-কবিতায় লেখক নিজের ভেতরের আরেকটি দ্বীপের সন্ধান করেছেন।
আরও দেখি- ছোটগল্প
আরও দেখি- উপন্যাস
আরও দেখি- কবিতা
আরও দেখি- আর্ট
এক দ্বীপ ছেড়ে আরেক দ্বীপে ছুটে যেতে ইচ্ছে জাগে বারবার।
যে স্থানটির জন্য শরীর থেকে ঘাম ঝড়েছে;
আবার সে স্থানটিই বারংবার নানান ঢং দেখিয়ে
বিদায় জানাতে হৃদয়কে তাগিদ দিয়েছে। সে লোভ আর ভয় দেখিয়েছে।
-
Facebook |
f : facebook.com/bonopushpa
- Instragram |
www.instagram.com/tariquzzamantonoy/
-
YouTube |
: @tariquzzamantonoy3123
Twitter |
T : @bonopushpa
Website |
www.bonopushpa.com