কুঞ্জবনে শাখায় বসি মধুর সুরে | সংগীত

তারিকুজ্জামান তনয়

 

গাউরে গাউরে, গাউরে ওরে মোর বধুপাখি

কুঞ্জবনে শাখায় বসি মধুর সুরে,

গাউরে গাউরে, গাউরে ওরে মোর বধুপাখি।

 

দেখো চেয়ে মুক্ত ভোরে– আলোয় আলোয়,

মৃদুল হাওয়ায় পত্র-পল্লব দোলে– হেলায় হেলায়,

পুষ্পরাজি ওই হাসে সুখে, ছড়ায় মধুর হাসি।

সুবাসে মাতাল ওই পতঙ্গরাজি,

গাউরে গাউরে, গাউরে ওরে মোর বধুপাখি।

 

তোর আছে অনেক খেলা, চঞ্চলাতা ভরা আঁখির দোলা,

ছায়াটুকু ঘুরে বেড়ায় হৃদয় দ্বারে রঙিন পাতায়,

তৃষা জাগে, তাই খোঁজে বেড়াই— সুরে,

গাউরে গাউরে, গাউরে ওরে মোর বধুপাখি।

 

ক্ষণিক দূরে, ক্ষণিক কাছে– রঙ ছেয়েছে মেঘে মেঘে,

আলোয় আলোয় চঞ্চলতার মিষ্টি মধুর ছলনাতে,

তারে ভোলায় তারই ছবি— আমার মনের সুরে।

গাউরে গাউরে, গাউরে ওরে মোর বধুপাখি।

 

২৯ জুলাই ২০২৬ | ঢাকা |

🌺 আরও কিছু- সংগীত

 

🍁

 

 

🌺 আরও দেখি- ছোটগল্প

🌺 আরও দেখি- কবিতা

🌺 আরও দেখি- আর্ট

🌺 আরও দেখি- উপন্যাস

 

🍁

 

 

 

📌 সাহিত্য সুখী করে.

 

 

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted