প্রতিচ্ছবি আমাদেরই

আর্টঃ প্রতিচ্ছবি আমাদেরই

…সাথী যদি হও পাশে থেকে মোর
করিনা ভয় নিখিলের ।
ময়ূরকণ্ঠী রাতের নীলে
আকাশে তারাদের ওই মিছিলে
তুমি আমি আজ চল, চলে যাই
শুধু দু’জনে মিলে।
তোমাকে স্পষ্ট করে বলি, শুধু এতটুকুর জন্যই তোমার আর আমার দেখা। তুমি প্রতিনিয়ত নতুন কেউ, অথচ সারাদিন পাশে থাকো। এই হাসিটুকু, এই পাশাপাশি থাকাটুকু শুধু দু’জনের অনাবিল আনন্দের ঝর্ণাধারা। কিচ্ছু নয়, বরং আমরা সুখী। আছি— আছি পরস্পরের হৃদয়ের মাঝে। পূর্ণতা নয় বরং বারংবার নতুনত্ব। সুখের আল্পনার তুলির রঙটা তরুণ প্রেমের গল্প শোনায়। সে গল্পের শেষ কোথায়—তা ভাবাটা আজ বিলুপ্ত…
তারিকুজ্জামান তনয়
ঢাকা।
0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted