মিথ্যেটুকু বদনাম — মিথ্যা, অপবাদ, নিন্দা ও ক্ষমার আলোয় কবিতা
মিথ্যেটুকু বদনাম
সত্য নয়; মিথ্যেটুকু ফিরে এল ঘুরে,
শত হাত বদল করে- মোর আঙিনায়!
ক্ষুব্ধ হয়েছি বটে, ভেবেছিও ফিরি,
এত তুচ্ছ; অথচ নিন্দুকের কাছে কত মূল্যবান?
যা হয়নি, যা হবার নয়- তা রটিয়ে বলে চাক্ষুষ সাক্ষী,
বর্ণনা অতি মিষ্টি ও চমৎকার! অভিনয়টুকু অতি প্রবল!
ফুটন্ত কয়লার স্যাঁকা খেলেও বুঝি–
হবে না এমন নিখুঁত বর্ণনা! বদনাম কত সুন্দর!
ভাবি পরে– কী আছে পিছে পড়ে বদনাম ছিটেছিটে!
ওহে, এতটুকু হাল ছেড়ে দে না আর- মিথ্যেকে ছিঁড়ে!
যেমন করে হৃদয় উঠে কেঁপে শোনে বদনাম,
তেমন হীন হৃদয়ে কী জমে নাই কালি? –হয়নি কালো পাথর?
তবে জেনো– ক্ষমা দাও, আড়াল করো, দাও বিনয়-
মিথ্যে ছেড়ে এই ব্রত থাকুক জনম জনমের আলোয়!
*
মিথ্যেটুকু বদনাম | তারিকুজ্জামান তনয়
২৫ মে, ২০২৫ | শেওড়া, ঢাকা |
আরও দেখি- কবিতা
আরও দেখি- ছোটগল্প
আরও দেখি- আর্ট
আরও দেখি- উপন্যাস
-
Facebook |
f : facebook.com/bonopushpa
- Instragram |
www.instagram.com/tariquzzamantonoy/
-
YouTube |
: @tariquzzamantonoy3123
Twitter |
T : @bonopushpa
Website |
www.bonopushpa.com