আকাশ থেকে শিক্ষা | প্রকৃতি ও জীবনবোধের কবিতা
আকাশ থেকে শিক্ষা
আকাশ আমায় শিক্ষা দেয়
উদার হতে, বহুরূপী সাজতে
গাম্ভীর্য, রেগে গড়গড়
আবার কোমল হয়ে কাঁদতে।
মা করেন লালন,
তুমি তেমনই করো দিনের পালন।
দিনকে দাও জন্ম, করো বৃহৎ শৌর্য!
আবার আলো কেড়ে নাও, দিনে হয় মৃত্যু
ফের আগমন ঘটে—
কোমল স্নিগ্ধ মায়াবী রাত।
হীরের টুকরো সমেত থোকা থোকা জ্যোৎস্না,
কলঙ্কিত সাদা চাঁদ।
প্রফুল্ল-বিষাদ পাশাপাশি বহে—
আকাশ আমায় এভাবেই শিক্ষা দেয়।
আকাশ থেকে শিক্ষা
তারিকুজ্জামান তনয়
০১ জুন ২০১৮
আরও পড়ুন- শায়েরী কবিতা
আরও দেখি- কবিতা
আরও দেখি- আর্ট
আরও দেখি- ছোটগল্প
আরও দেখি- উপন্যাস
-
Facebook |
f : facebook.com/bonopushpa
- Instragram |
www.instagram.com/tariquzzamantonoy/
-
YouTube |
: @tariquzzamantonoy3123
Twitter |
T : @bonopushpa
Website |
www.bonopushpa.com