মনে স্পর্শ

যা ডাক তা কি পাও-

ডেকে ডেকে ফেনা তুলো;

তবু তাই কী পাও?

মন যদি কেঁদে ডাক

তবে তা ক্ষণেই কী পাও?

 

কায়া মনে তুলে দু’হাত

স্মরণে বিধাতা, ধী, মিতি।

যৌক্তিক-যৌক্তিক, কাজ-কাজ,

তবেই তো হবে সঠিক সাজ।

 

মনে প্রাণে যদি কুলষ লালো

সকল সাজে;

তবে, চলার পথে পাবে এমনই সঙ্গ;

সে জোগাবে রসদ; পরক্ষণেই পুড়বে তোমার অঙ্গ।

 

ওহে! যা ডাক, তা পাও-

তবে, ভালো ভালো সব লালন করে নাও।

–

মনে স্পর্শ

তারিকুজ্জামান তনয়

–

‘মনে স্পর্শ’ কবিতাটির নেপথ্যেঃ ডাকা অর্থাৎ পেতে হলে প্রাণপনে মন থেকে ডাকতে হয়। তবেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছা যায়। এরকম ডাকে তুমি ভালো-মন্দ দু’টো জয় করাতে পারবে। তবে, মন্দ তো আর কারো কাম্য নয়, তাই ভালোকেই বেশি বেশি ডাকো। 

১০ সেপ্টেম্বর’ ২০১৮, বাসা-সকাল-৮ঃ৪১ মি.। ময়ম.

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted