লক্ষকোটি ভালোবাসা নিও

হাজারো ডালা ভরা লক্ষকোটি গোলাপ এনেছি 

সমগ্র পৃথিবী ঘুরে ঘুরে। হে প্রিয়, 

 তোমাকে হৃদয় নিঙড়ানো ভালোবাসা জানাই।

 

হাজারো ভুবনের সমস্ত আলো এনেছি,

তোমার হাসির স্তোত্র জানাতে।

 

ঐ নীল ভরা আকাশ, তার গায়ে ভেসে চলা বলাকারা,

লক্ষকোটি বছর ধরে আকাশের গায়ে

গেঁথে থাকা ভালোবাসার গল্পগুলো- সব এনেছি।

যে নীল, যে বলাকা, যে গল্পটা

প্রেমিকার হৃদয় পুড়ে প্রেম গজিয়েছে

তার প্রতিটা অনুভূতিই তোমার করে দিতেই এনেছি!

 

রুহ’র সৃষ্টি লগ্ন থেকে ঐ পারের অনন্ত জীবন অবধি

মহাশূন্যের ওপরে, তারও উপর পর্যন্ত বিস্তৃত,

তারও উপরের অসীম সীমানা জুড়ে

বেগুনি রঙের সকল শিখা তুলে এনেছি-

তোমার মন রঞ্জিত রঙে প্রেম রস ভরে উঠবে প্রেমে!

 

আমার স্পন্দন, আমার রক্তের প্রতিটি ফোটা, আমার ধ্যান,

অবচেতনের চেতন কামনা; কামনার ফুল ও তার সুবাস;

অন্তরের ভেতর অন্তর আত্মার গহীন তলে খিড়কি খোলা আবেদন,

ধ্বনিতে ধ্বনিতে মুখরিত অর্থ ও অর্থহীন সকল ভাষা;

আনন্দ বা বিষাদ চুইয়ে জমে উঠা চোখের জল ও তার 

ছলছলানিতে আলোর খেলা।

গুপ্ত আরও সুপ্ত চিৎকার গুলোর আওয়াজ,

হৃদয় নিঙড়ানো শুভেচ্ছা- 

লক্ষকোটি ভালোবাসা নিও। হে প্রিয়, 

তোমাকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই।

 

হে প্রিয়, লক্ষকোটি ডালাথরা উপচে পড়া সতেজ ফুলের ভালোবাসা নিও।

–

লক্ষকোটি ভালোবাসা নিও

তারিকুজ্জামান তনয়

১৪ই ফেব্রুয়ারি’২০২৪

১লা ফাল্গুন’১৪৩০

ঢাকা।

4.3 3 votes
Article Rating

Leave a Reply

2 Comments
Oldest
Newest Most Voted
Md. Rifat Hossain Redhoy
Md. Rifat Hossain Redhoy
1 year ago

অসাধারণ, ভাই। 💝