আজি ব্যথা — কবিতা

🌸 আজি ব্যথা — কবিতা

✍️ তারিকুজ্জামান তনয়

কী করে, বলতো, ও— কী ব্যথা দিলে?
কেউ দেখে না, কেউ জানে না,
শুধু পরাণটুকু জ্বলে!

কোথায় নিয়ে গেছো সবই,
কোথায় গেছে শূণ্য করে;
চাঁদ-তারারা সবাই আছে,
কেন— ওগো, খালি খালি লাগে?

মনে পড়ছে না একটি বারও,
ভালোবাসিটি ছাড়া আর কিছু বলেছো?

সুখের পাখি, মধুর বাঁশি
গুনগুনানি রাও,
তুমি গেলে, সব গেল— কোথায়?

আজি, ফুল ঝরে— ওড়ে গেছে সুখের পাখি-
মধুর স্মৃতি, নীড় ছেড়ে যে পালায়।

২৮-১১-২০২৫, ঢাকা

 

 

🌸 ‘আজি ব্যথা’— কবিতার মূল ভাব 🌸

প্রিয়জন না থাকলে জীবনের সবকিছুই যেন হঠাৎ শূন্য হয়ে যায়। চারপাশে চাঁদ-তারার আলো থাকলেও মন ভরে না—মনে হয় যেন পৃথিবী বিরান হয়ে গেছে। ভালোবাসার স্মৃতিগুলোই তখন একমাত্র সঙ্গী হয়ে থাকে, আর সুখের পাখি বা মধুর বাঁশির মতো সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যায় অচেনা দূরত্বে। সেই অনুপস্থিতির গভীর ব্যথা থেকেই কবিতাটি জন্ম নিয়েছে—নরম, নিঃশব্দ, কেবল অনুভবের ভেতর দীপ্ত এক যন্ত্রণার মতো।

 

 

আরও কিছু কবিতা-

কিসে দুঃখ – Link
সে কথাই – Link
এ খুব সামান্য ব্যাথা – Link
কেনো জানা নেই – Link
আবার প্রশ্ন – Link
কথা রাখেনি – Link
মিথ্যেটুকু বদনাম – Link

 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted