নতুবা ভুলে গিয়েছে | তারিকুজ্জামান তনয়
নতুবা ভুলে গেছে
তারিকুজ্জামান তনয়
সে কিভাবে ভুলে যায়,
আমি সাক্ষী, বিধাতা তুমিও।
শুধু, সে কি তা জানে?
কসম হে বিধাতা, সে অভিমানী–
এর থেকে কিছু নয়!
সে ভুলে যায়নি একদণ্ডও,
মনে রেখেছে আমায়।
পলেপলে তরুণ করেছে মন,
অভিমান বেড়েছে ফুলের পাপড়ি খসে খসে।
সেই সুগন্ধি তাকে মেরে ফেলেছে শতবার,
প্রেমের প্রদীপ জ্বলে জ্বলে।
সে ভুলে গিয়েছে–নয়, সে অভিমানী,
জানেন বিধাতা, আর জানি আমি।
এ কথা– না হয় থাক তার আড়াল।
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা
শেওড়া, ঢাকা।
🌺 আরও দেখি- কবিতা
🌺 আরও দেখি- ছোটগল্প
🌺 আরও দেখি- আর্ট
-
Facebook |
f : facebook.com/bonopushpa
-
YouTube |
: @tariquzzamantonoy3123
Twitter |
T : @bonopushpa
Website: www.bonopushpa.com
🦋🦋🦋