বলা হয়নি | তারিকুজ্জামান তনয়
বলা হয়নি
তারিকুজ্জামান তনয়
আমি কি করে বলব– বলো,
সময় থেমে যায়, নিঃশ্বাসও।
আমি কি করে বলব– তোমায়,
মিষ্টি রোদে ছায়ারা খেলা করে।
আমি চোখ দুটো বন্ধ করে
চুপটি করে রই।
তুমিও থাকো।
আমাদের মাঝে কথা হবে
শুধু একটি মাত্র তরঙ্গে,
যেখানে আমি আর তুমি–
আর কেউ নয়।
একটা ঘর হবে।
উঠোন ঘেরা ছোট্ট বাগান হবে।
ফুলের পিছু ছুটবে ভ্রমর,
আর আমি– তোমার।
আমি কি করে বলব– বলো,
আমার মনজুড়ে যে শুধু তুমি;
তুমি আমার নীরবে ঝরা অশ্রু বিন্দু।
আমি কি করে বলব– তোমায়,
একটি প্রজাপতির আমরা দুই ডানা।
নিঃশ্বাসের শেষ প্রান্তে
যে নীল রেখা ভেসে ওঠে–
সেই রেখাটিও তুমি।
১৩ মার্চ ২০২৬ রাত
শেওড়াপাড়া, ঢাকা।
আরও দেখি- কবিতা
আরও দেখি- ছোটগল্প
আরও দেখি- আর্ট
-
Facebook |
f : facebook.com/bonopushpa
-
YouTube |
: @tariquzzamantonoy3123
Twitter |
T : @bonopushpa
Website: www.bonopushpa.com