তুমিই সুন্দর | তারিকুজ্জামান তনয়
তুমিই সুন্দর
তুমি সুন্দর বলিয়া আমি কত মধুর করে কথা বলি,
বিশ্বাস করো এটা আমার মনের কথা নয়।
বরং তুমি যেমন আছো আমি ঠিক তেমনটা দেখে
পাগল হতেই পৃথিবীতে এসেছি। তুমি সুন্দর।
তোমার চোখে চোখ রাখতে, তোমার কণ্ঠনিঃসৃত আওয়াজ শুনতে,
তোমার ওই হেঁটে চলা কায়ার মায়া দেখতেই- এ ধরায় এসেছি।
তুমি তোমার ওই কোমল মুখ থেকে একটু হেসে বলাবে,
কখনো বিচলিত হয়ে বলবে- কোথায় ছিলেন।
আমি বরং এজন্যই ভালোবেসেছি। তুমি সুন্দর।
অথচ তুমি কী রূপে অহংকার করে নিজের মনকে সাজিয়েছো,
তুমি সুন্দর বলিয়া আমি তোমার কাছে আসি।
বরং আমি স্বার্থপর। আমার মন তোমাকেই খোঁজে।
আর এ মন তোমাকেই ভালোবাসে বলেই ভালোবাসি।
তুমি যেমনই হও তুমি আমার অপূর্ব। তুমি সুন্দর।
🌺 আরও কিছু- কবিতা
কবিতা: তুমিই সুন্দর
কলমে: তারিকুজ্জামান তনয়
তরিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্থান: ঢাকা
তুমি সুন্দর বলিয়া আমি কত মধুর করে কথা বলি,
বিশ্বাস করো এটা আমার মনের কথা নয়।
🍁
-
Facebook | 🔵 f : facebook.com/bonopushpa
- Instragram | 🔷 www.instagram.com/tariquzzamantonoy/
-
YouTube | 🔴
: @tariquzzamantonoy3123
- 🐦 Twitter | 🔵 T : @bonopushpa
- 🌐 Website | 🔷 www.bonopushpa.com