অভিযোগ

তারিকুজ্জামান তনয়

খুব করে কিছু চাই না, কিংবা অনেক সময় ধরে নয়;

বরং হঠাৎ করে নাম ধরে ডাক দিও।

 

খুব ব্যস্ততা, ক্লান্তিতে সারা শরীর ঝিমিয়ে এসেছে,

দুটো কথা বলার অবসর নেই যেন—

যদি তখনও হৃদয়-কোণে স্থান না পাই,

চোখ বুজে আসা ওই ক্ষণটুকুতে

আমাকে ভেবো।

 

তুমি অনেক আনন্দে আছো, 

আমি তা জেনে খুশি।

ঝলমলে আলো, আতশবাজি আর অতিথি জমকালো,

সময় থেমে গিয়ে তোমার থেকে চুরি হয়ে গিয়ে পড়েছে দূরে,

অথচ কেউ একা প্রহর গুনছে তোমারই—

কোনো এক অবসরে ভেবো।

 

[প্রেক্ষাপট— ব্যস্ততা ঘিরে অতিষ্ঠ জীবনের নীরব ব্যথাগুলো।]

 

৮ সেপ্টেম্বর ২০২৬ | শেওড়াপড়া, ঢাকা |

🍁 আর কিছু কবিতা পড়ি— লিংক

 

“খুব করে কিছু চাই না, কিংবা অনেক সময় ধরে নয়;

বরং হঠাৎ করে নাম ধরে ডাক দিও।”

 

🍁

 

 

📌 সাহিত্য সুখী করে…

 

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted