Tonoy

প্রতিশ্রুতি

আমি জিজ্ঞেস করি- সেদিনের সেই এক ফোঁটা অশ্রুতে –কী বুঝিয়েছিলে? তুমি আজ রইলে নিরবে!   অথচ সেদিন– কোনো কথা না বলে অনেক কথা বুঝালে; আর একটি কথা ছড়ালে প্রাণে। সে দিনের সেই অশ্রুতে ছিলো না বুঝি– –কোনো প্রতিশ্রুতি?  –তাই বুঝি আজ রবে নিরবে? – প্রতিশ্রুতি তারিকুজ্জামান তনয় ৮মে’ ২০২৪ শেওড়া পাড়া, ঢাকা  

প্রতিশ্রুতি Read More »

আকাশ যত দূরেই থাক

আকাশ যত দূরেই থাক আকাশ যত দূরেই থাক না কেন,  ওই বিশাল আকাশ তোমারই। ভেবে দেখো, আকাশ কখনো নীল,  কখনো লালচে, কখনো বিস্ময়ের রঙে আঁকা! চাঁদ, তারাগুলোও তোমার তরে নিবেদিত। ভালো বন্ধু তদ্রূপ তোমার মণিহার। নিঃশ্বাস ছেড়ে আপন ভেবে ডাকতে পারো— বন্ধু। —তারিকুজ্জামান তনয় রচনার সময়কাল- ২০২৪   🌺 আরও পড়ুন — শায়েরী কবিতা “যে

আকাশ যত দূরেই থাক Read More »

প্রিয়

প্রিয়, তোমার চোখ দু’টো পদ্ম, হাসি– খই; ঠোঁট– বিজলী, চুলগুলো চঞ্চলা মেঘ; তোমার কাছে ঝড়ো হাওয়া হয়ে উড়ে যেতে ইচ্ছে করে– খুব। কণ্ঠ– বাঁশি, হেঁটে চলা– বাঁকা নদী, কান্না– ঠিক ওই ঝর্ণা, বিমর্ষ– গোধূলি; তোমার কাছে বিস্তীর্ণ মাঠ পেরিয়ে দৌড়ে যেতে ইচ্ছে করে। ফুল তোমার রূপের কাছে মলিন, ওই নীল আকাশ তোমার উদাসীন চোখের কাছে

প্রিয় Read More »

সত্য হলো আলো

সত্য হলো আলো সত্য হলো আলো। আর মিথ্যে তার ছায়া। তুমি যদি সম্মুখে এগিয়ে যাও; তবে— পেছনের দূরত্বও ততটা বাড়ে। সত্যের প্রতি তোমার যত বিশ্বাস, মিথ্যে তোমার মনে তত প্রশ্ন তৈরি করবে। তাই, এমন আলোয় আলোকিত হও যেন তোমার বিশ্বাসকে আঁধারে ডুবাতে না পারে। —তারিকুজ্জামান তনয় —রচনার সময়কাল-২০২৪     🌺 আরও পড়ুন — শায়েরী

সত্য হলো আলো Read More »

ফের স্বপ্নটুকু

আজ আবার মনে করো- যে চাওয়া ছিলো তোমার; ঠিক আমারও, তা আজ নূতন পাপড়ি মেলে ফুটেছে। দুজনার সুন্দর কথাগুলো কলির বুকে লুকায়ে লুকায়ে কথা শিখেছে। গুটিগুটি স্বপ্নগুলো পাখির ডানায় সুরভি মেখেছে। তোমার-আমার আজকের আত্যুতি- কলির গা ছুঁয়ে পরা সূর্যালোর উষ্ণতা পেয়ে অতি হৃদয় স্পর্শী সুন্দর কথাগুলোও, অনুভূতিগুলোও বাঁধন ছেড়ে, সতেজ হয়ে মনমুগ্ধ তাজা সুরভিতে মাতাল

ফের স্বপ্নটুকু Read More »

সত্য সর্বদাই সত্য

সত্য সর্বদাই সত্য সত্য সর্বদাই সত্য। সত্যের একটা শক্তি আছে। তাই বলে ভেবো না— মিথ্যের কোনো শক্তি নেই। অন্তত তোমার পরিষ্কার চোখকে ঘোলাটে করে দিতে পারে। মিথ্যে এমন শক্তিশালী যে, তোমার মন দুর্বল হলে— সত্যের ধারে কাছেও পৌঁছাতে পারবে না। —তারিকুজ্জামান তনয় —রচনাকাল-২০২৫   🌺 আরও পড়ুন — শায়েরী কবিতা কিছু কথা সত্যকে আমরা প্রায়ই

সত্য সর্বদাই সত্য Read More »

বলো বলো মিশে মিশে

বেশি বেশি করে বল– ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ফুলের যেমন থাকে মুখে হাসি, তেমন করে বল, ও ভালোবাসি। বেশি বেশি করে বল; আরও বল– অন্তর থেকে মাধুর্য মিশে, তৃষ্ণা নিবারণে প্রশান্তিময় তুষ্টিতে বল– ভালোবাসি। আঁধার ছেড়ে আলো– আলোর শেষে আঁধার পেলে; অনেক হট্টগোল শেষে নীরব প্রকৃতি পেলে– যেমন শান্ত-খুশি হও; তেমন করে বল; আরও মিশে নিঃশ্বাসে

বলো বলো মিশে মিশে Read More »

যে বলে— তুমি সবসময় আনন্দে থেকো

যে বলে— তুমি সবসময় আনন্দে থেকো   যে বলে — “তুমি সবসময় আনন্দে থেকো”, আর তুমি সত্যিই আনন্দে থাকলে— লিখে রাখো, তোমার এই আনন্দ দেখে সবার আগে সেই-ই নিন্দা করবে; তুমি তার চোখে হয়ে যাবে হালকা কেউ। —তারিকুজ্জামান তনয়     🌺 আরও পড়ুন — শায়েরী কবিতা “ কিছু কথা মানুষের মুখের কথার চেয়ে তার

যে বলে— তুমি সবসময় আনন্দে থেকো Read More »

তার হৃদয় ছুঁয়ে দেখিনি | সনেট কবিতা

তার হৃদয় ছুঁয়ে দেখিনি   আমি কখনোই তার ঐ হৃদয় ছুঁয়ে দেখিনি; অথচ এই আমি, তার সেই হৃদয়কে পুলকিত করে জয় করে নিয়েছি। তার অন্তরে কখনো ফুলের চারা রোপণ করিনি; অথচ সেখানে ফুল ফুটেছে। সুগন্ধ ছড়িয়েছে হায়! তাকে নিয়ে কিছু গান রচনা করেছি– গোপনে; গহীন হৃদে। তবুও সে জানে!   একটা গোপন কলি, তিলে তিলে হলো

তার হৃদয় ছুঁয়ে দেখিনি | সনেট কবিতা Read More »

দৌবযোগ

দীপ্ত : কামাল তুই জানিস, আমার এক পরিচিতের বাবা সে গাড়ি ড্রাইভারদেরকে কী বলে ওয়ারনিং দিয়েছেন?  কামাল : কী বলেছেন? ওনার ওয়ার্নিং টা আমাদের কাছে সিম্পল হতেও পারে। আগে বল শুনি! কবীর : আমি জানি উনি কী বলেছেন?  উজ্জ্বল : কী?  কবীর : কার স্টার্ট, সিগারেট স্টার্ট।  সবাই উচ্চস্বরে হেসে উঠল। কামাল কথাটাকে সম্মতি দিয়ে

দৌবযোগ Read More »