যদিও শুধু পবিত্রতা
তারিকুজ্জামান তনয়

কি আছে তোমার চোখে দেখা এই পৃথিবীর মাঝে!
যে আলো, যে বাতাস, পানি—তোমাকে, এই আমাকে
সতেজ করে তুলছে—প্রকৃতি তার দেওয়া উপাদানগুলো
যা তোমার থেকে তা আমার থেকে কেড়ে নিয়ে যাচ্ছে আবার।
সবকিছুই কেড়ে নিচ্ছে, শুধু কিছু সময়ের তফাত মাত্র।
যা তোমাকে শক্তিশালী করেছিল, তা আবার তোমাকে দুর্বল করছে;
যা তোমাকে জ্ঞানী করেছিল, তা আবার তোমাকে বোকা বানাচ্ছে।

বরং অন্তর্দৃষ্টি দিয়ে দেখো, যেখানে আমরা খালি চোখে
কিছুই দেখতে পাই না। মহাশূন্যে তাকালে নীল,
নিচের দিকে তাকালে মাটি, পানি; পাশে তাকালে কেবল ঘোলাটে।
কিন্তু অন্তর্দৃষ্টি!—যার কোনো সীমানা নেই,
যা সর্বদা আলোয় আলোয় ঝলমল। আর সেখানে যাওয়ার
একমাত্র সিঁড়ি হলো—পবিত্র হৃদয়, যা তুমি একবার চাইলেই পারো।

যদিও শুধু পবিত্রতা

২১-১০-২০২৩
ঢাকা।

 

🌺 আরও দেখি- কবিতা

🌺 আরও দেখি- আর্ট

🌺 আরও দেখি- ছোটগল্প

 

“সবকিছুই কেড়ে নিচ্ছে, শুধু কিছু সময়ের তফাত মাত্র।”

 

“আর সেখানে যাওয়ার একমাত্র সিঁড়ি হলো—পবিত্র হৃদয়, যা তুমি একবার চাইলেই পারো।”

 

🍁

 

 

 

 

📌 সাহিত্য সুখী করে.

0
Please leave a feedback on thisx
📌

 

 

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments