নীরবে খুঁজে পাবে | আবেগময় প্রেমের কবিতা
নীরবে খুঁজে পাবে 🌿
তারিকুজ্জামান তনয়
সব কোলাহল ছেড়ে নীরব হয়ে
নিজেকে প্রশ্ন কর—
দেখবে, আমার ভালোবাসার অনল তোমাকে পুড়িয়ে
কীভাবে ব্যাকুল করে তুলছে।
তুমি খুঁজে পাবে—
চৈত্রী হাওয়ায় পত্রঝরা, আবার—
বৈশাখী ছোঁয়ায় পল্লবে পল্লবে ভরে ওঠা।
তুমি সব কোলাহল ছেড়ে নীরব হয়ে
ওই দুটি আঁখি মুদে দেখো—
হাজারো বিচ্ছেদ-বেদনার অন্ধকারে তোমায় ঘিরে
আমার প্রেমটুকু আনন্দে আনন্দে
জোনাকি পোকার আলো হয়ে জ্বলে উঠছে।
আরও দেখি- কবিতা
তুমি নীরব, আমিও নীরব; অথচ প্রেম
তোমার-আমার হৃদয় ঘিরে
একটি সুশ্রী ফুল হয়ে ফুটে আছে।
এতটুকুই—ব্যাকুলতাময় আওয়াজ।
এতটুকুই—সুখ—
তুমি নীরবে খুঁজে পাবে।
নীরবে খুঁজে পাবে
তারিকুজ্জামান তনয়
৪ জুন ২০২৬ | সকাল | শেওড়াপাড়া, ঢাকা |
আরও দেখি- কবিতা
আরও দেখি- আর্ট
আরও দেখি- ছোটগল্প
আরও দেখি- উপন্যাস
‘হাজারো বিচ্ছেদ-বেদনার অন্ধকারে
প্রেম জোনাকি পোকার আলো হয়ে জ্বলে উঠছে।’
‘তুমি নীরব, আমিও নীরব; অথচ প্রেম
হৃদয় ঘিরে একটি সুশ্রী ফুল হয়ে ফুটে আছে।’
-
Facebook |
f : facebook.com/bonopushpa
- Instragram |
www.instagram.com/tariquzzamantonoy/
-
YouTube |
: @tariquzzamantonoy3123
Twitter |
T : @bonopushpa
Website |
www.bonopushpa.com