ফুল নিও প্রিয় — প্রেমের কবিতা
ফুল নিও প্রিয়
আমার স্বপ্নগুলো আমার মতোই ক্ষ্যাপাটে,
যেমনটি ওই গোলাপ—
তার পাপড়ির রং,
তার ক্ষ্যাপাটে ঘ্রাণ।
আর তুমি!
আর তোমাকে ঘিরে আমার ভাবনাটুকু।
আমার শত জনমের শত কথাগুলো,
মনের যত মাধুরী-মাখা আলপনাটুকু,
আমার অব্যক্ত প্রেমের সুন্দর মুহূর্তগুলো—
সব তোমার কপালে ছুঁয়ে দিতেই
এই ব্যাকুলতাভরা হৃদয়ের
মুগ্ধতাময়, প্রেমের উষ্ণতাময়
কবিতা লিখেছি কতই।
ফুল নিও, প্রিয়,
কথাটুকুও যেন নিও।
বিনিময়ে শুধু
ভালোবাসার অবসরটুকু দাও।
🌺 আরও দেখি- কবিতা
তারিকুজ্জামান তনয়
১৪ আগস্ট ২০২৬ | সন্ধ্যা | নিজ বাড়ি|
🍁
🌺 আরও দেখি- ছোটগল্প
🌺 আরও দেখি- উপন্যাস
🌺 আরও দেখি- আর্ট
🍁
“ফুল নিও, প্রিয়,
কথাটুকুও যেন নিও।”
🍁
-
Facebook | 🔵 f : facebook.com/bonopushpa
- Instragram | 🔷 www.instagram.com/tariquzzamantonoy/
-
YouTube | 🔴
: @tariquzzamantonoy3123
- 🐦 Twitter | 🔵 T : @bonopushpa
- 🌐 Website | 🔷 www.bonopushpa.com