ইচ্ছে ছিল

ইচ্ছে ছিলো কতই,

তোমার ওই মেঘকালো চোখের দিকে

সোজা তাকিয়ে বলব, ভালোবাস?

 

ইচ্ছে ছিলো কতই,

আমি যখন তোমার সামনে এসে যাই,

তোমার চোখ দু’টো অশ্রুতে ছলছলো করে উঠবে;

আর তখন বলব,

কিছু কী হারিয়ে ফেলেছো?

 

ইচ্ছে ছিলো কতই,

তোমার চোখেরই সমুদ্র দেখার।

 

🌺 আরও দেখি- কবিতা

 

ইচ্ছে ছিলো,

দুজনের চোখ থেকে চোখে

শুধুই স্বপ্নের দ্যুতি থাকবে।

 

ইচ্ছে ছিলো কতই,

ওই দুটো চোখে চোখে রেখে

হারিয়ে যাব—

কোনো এক সন্ধ্যা বেলার আয়েশে।

 

ইচ্ছে ছিলো কতই,

ওই দুটো চোখ শুধুই আপন করে রাখার।

 

ইচ্ছে ছিল,

আমরা দুজন ফুল হয়ে রই আনন্তকালের।

 

তারিকুজ্জামান তনয়

১৩ আগস্ট ২০২৬ | ঢাকা |

 

🍁

 

🌺 আরও দেখি- কবিতা

🌺 আরও দেখি- ছোটগল্প

🌺 আরও দেখি- উপন্যাস

🌺 আরও দেখি- আর্ট

 

🍁

 

ইচ্ছে ছিল, আমরা দুজন ফুল হয়ে রই আনন্তকালের।

 

🍁

 

 

 

 

 

📌 সাহিত্য সুখী করে…

 

 

 

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted