কালি — বাংলা সনেট | তারিকুজ্জামান তনয়
কালি
তারিকুজ্জামান তনয়
রচনাকাল: ০২-০৫-২০১৯ (অফিস)
‘কালি’ একটি ভাবনাধর্মী বাংলা সনেট। এই কবিতায় লেখার কালি শুধু অক্ষর তৈরির উপকরণ নয়; বরং সভ্যতা, ইতিহাস, চেতনা, মনুষ্যত্ব ও মানুষের অনুভূতি সংরক্ষণের এক প্রতীক। কালি না থাকলে মানুষের ভাবনা, অভিজ্ঞতা, প্রেম, দুঃখ ও ইতিহাসের কত কিছুই হয়তো হারিয়ে যেত।
কালি
ভাব এক বার ন হি কালি ন হি লেখা,
সভ্যতা টিকবেরে কিসের উপর, হাঁ?
এ শুধুই কি কালি শহীদ বধ শল্যা—
রাঙা রুধির ততোধিক পবিত্র ইহা।
কেয়ামত অন্ত্য উবা কোরআন লেখা,
চৈতন্য শঙ্কা নিহারা ধ্বংস হবে জাহা।
কালিহীন হৃৎ ও যে মানুষ্য নিষ্ফলা,
দৃষ্টি-কথা-অন্তর-চরণ গোঁড়া তাহা।
আমি তথা এ কূল-জাত-যুগ প্রস্থানে,
কত কথা, হাসি, দুঃখ, প্রেম যে লুকালে।
চাপা পড়ে যায়, চাপা রয়—এ ভুবনে,
যুগান্ত বহে অভিজ্ঞতা কালির ফলে।
কালি—জ্যোতি, শীতল, মনুষ্যত্ব জীবনে,
কালি পরশ পাথর; স্থান তার দিলে।
‘কালি’ সনেটের ভাবার্থ
সনেটের প্রথম অংশে কালি ও লেখার অনুপস্থিতিকে একটি গভীর সমস্যা হিসেবে দেখানো হয়েছে। মানুষের সভ্যতা, ইতিহাস, ধর্মীয় জ্ঞান, চেতনা ও মানুষের অর্জন—এসব সংরক্ষণে লেখার গুরুত্ব অপরিসীম। কালি ছাড়া মানুষের চিন্তা ও অভিজ্ঞতার অনেক কিছুই হারিয়ে যেতে পারে।
দ্বিতীয় অংশে সেই সমস্যার সমাধান হিসেবে লেখার শক্তি ও কালির মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। মানুষের হাসি, দুঃখ, প্রেম, অভিজ্ঞতা ও জীবনের নানা কথা লেখার মাধ্যমে যুগের পর যুগ টিকে থাকে। তাই কবির কাছে কালি শুধু লেখার উপকরণ নয়; কালি জ্ঞান, চেতনা, ইতিহাস ও মনুষ্যত্বের বাহক।
আরও সনেট কবিতা — পড়ুন
শব্দার্থ
- কালি — লেখার কালি
- শল্যা — ফলা, তীর
- উবা — বিলীন, মুছে যাওয়া
- নিহারা — উল্লেখ
- জাহা — যা/যাহা
- গোঁড়া — মূর্খ
- যুগান্ত — যুগের পর যুগ
কবিতার মূলভাব
কালি → লেখা → ইতিহাস → চেতনা → অভিজ্ঞতা → মনুষ্যত্ব
মানুষের জীবনের ক্ষণস্থায়ী অনুভূতিকে লেখার মাধ্যমে দীর্ঘস্থায়ী করে তোলাই এই সনেটের অন্যতম প্রধান ভাবনা।
কবিতা: কালি
কবি: তারিকুজ্জামান তনয়
ধরন: বাংলা সনেট, ভাবনাধর্মী কবিতা
রচনাকাল: ০২-০৫-২০১৯
আরও দেখি- ছোটগল্প
আরও দেখি- কবিতা
আরও দেখি- আর্ট
আরও দেখি- উপন্যাস
কালি—জ্যোতি, শীতল, মনুষ্যত্ব জীবনে,
কালি পরশ পাথর; স্থান তার দিলে।
-
Facebook |
f : facebook.com/bonopushpa
- Instragram |
www.instagram.com/tariquzzamantonoy/
-
YouTube |
: @tariquzzamantonoy3123
Twitter |
T : @bonopushpa
Website |
www.bonopushpa.com