ফুলের দীক্ষা 🌼
তারিকুজ্জামান তনয়

সব ফুলের নেই কো সুবাস,
কিন্তু সব ফুলেরা হাসে;
ভ্রমর এসে গান শোনিয়ে যায়
সব ফুলেরই কানে।

একটু হেথা, বাতাস সেথা
বয়ে চলে ধীরে;
তার সাথে হেসে-খেলে
ছন্দ তুলে দোলে।

তাই না দেখে সূর্যালোক
ছড়ায় সোনালি দ্যুতি;
ফুলের শোভায় মাতি সবাই,
ফুলকে ভালোবাসি।

 

🌺 আরও দেখি- কবিতা

 

পবিত্রতা ছড়ায় তারা,
বিনয় তাদের মূল্য;
আমরা হব ফুলের মতো,
নিজেকে বিলিয়ে দেব অন্য।

এই তো শিক্ষা, ফুলের দীক্ষা,
গড়ি ফুলের গুণে;
নিরহংকার, পবিত্র সদাই,
পণ করি আজ এই ক্ষণে।

০২ জানুয়ারি ২০২৬ | শেওড়াপাড়া, ঢাকা |

 

 

🌺 আরও দেখি- কবিতা

🌺 আরও দেখি- ছোটগল্প

🌺 আরও দেখি- উপন্যাস

🌺 আরও দেখি- আর্ট

 

 

“এই তো শিক্ষা, ফুলের দীক্ষা,
গড়ি ফুলের গুণে;
নিরহংকার, পবিত্র সদাই,
পণ করি আজ এই ক্ষণে।”

 

 

🍁

 

 

 

 

 

📌 সাহিত্য সুখী করে.

 

 

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted