আকাশ ভালো লাগে – কবিতা

আকাশ ভালো লাগে।

বিশাল সীমানা; নীল তার রঙ।

রাতের আঁধার ও মেঘ ঢেকে দেয় তারে…

কী অপূর্ব লীলা! সেই আঁধারকেই আকাশ

মায়াবী করে তুলে আবার। তার বুক জুড়ে-

হাসিমাখা চাঁদ আর মিটিমিটি জ্বলা তারা ফুটে ওঠে

এক রহস্যময় নারী রূপে।

 

কেন যেন আকাশ বারে বারে কালো মেঘে ছেয়ে যায়,

তাই তো গর্জে উঠে বিদীর্ণ ঝলকানির বিদ্রুপ ছড়িয়ে।

তেজের ধ্বনিতে গগন ফালি ফালি করে তোলে,

ঝরে পড়ে অশ্রু মাঠ-ঘাট, নদী-নালা ছাপিয়ে শেষে!

অতঃপর আকাশ আবার ফিরে পায় নীল।

পেয়ালা সাজিয়ে হেসে ফিরে স্বসুন্দর রূপে।

পুনরায় আকাশ– আবার আকাশ ভালো লাগে।

 

সদ্যস্নাত সূর্য পূর্ব দিগন্তে উদিত হয় প্রভাতে-

কোমল, ডালিম-রঙা আগমনী হয়ে,

যেনো শিশুর কোমল গাত্রের মুগ্ধতা ছড়িয়ে সুখী বেশে। 

এরপর সারাবেলা কর্মীর প্রেরণা সাথী,

সাধু, পাপী-তাপির মোহিনী!

আকাশ ভালো লাগে।

 

আবার গোধূলির রক্তিম রাগ ঝেড়ে আকাশ

মায়াময় রাতের কোলে লুকিয়ে পড়ে-

এক প্রশান্তির বিনীত লীলা ভরা

সমর্পণের কোল জোড়া আলতো পরশের

স্বপ্নঘোর অথচ শান্তির পরশ-শীতলতা নিয়ে।

 

কী আনন্দ! কী আনন্দ!

নিকশ কালো আঁধারে সমস্ত ক্লান্তি ভুলিয়ে সে আনন্দ।

প্রেমের প্রাচুর্য, সুখ-দুঃখ– কালান্তরের সাক্ষী প্রতীমা

হেসে-ভেসে আপনজন হয়ে ভালো লাগে।

আকাশ আমার বড্ড ভালো লাগে।

 

কবিতা: আকাশ ভালো লাগে

কলমে: তারিকুজ্জামান তনয়

রচনা কাল:  ১লা কার্তিক’১৪২৯

স্থান: মিরপুর, ঢাকা।

 

 

 

পেয়ালা সাজিয়ে হেসে ফিরে স্বসুন্দর রূপে।

পুনরায় আকাশ– আবার আকাশ ভালো লাগে।

 

🌺 আরও দেখি- কবিতা

🌺 আরও দেখি- আর্ট

🌺 আরও দেখি- ছোটগল্প

 

 

তেজের ধ্বনিতে গগন ফালি ফালি হয়ে ওঠে,
ঝরে পড়ে অশ্রু মাঠ-ঘাট, নদী-নালা ছাপিয়ে শেষে!

 

 

 

🍁

 

 

 

 

📌 বুনোপুষ্প- সাহিত্য সুখী করে

 

 

যদি কথা থাকে

 

 

 

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments