যেদিন গিয়েছে
কবি: তারিকুজ্জামান তনয়
এমন অনেক কথাই তো বলেছি,
এখন রাগ কর; তখন তো করনি!
এমন অনেক বিকেল গিয়েছে— হ্যাঁ,
তুমিই তো বলেছো- ‘চলো ঘুরে আসি।’
তোমার হাত আমার হাতে অবলীলায় সোপর্দ করতে,
নদীর রেখার মত তোমার হাতের রেখার
উপর আমার তর্জনির রেখাপাত করতে।
তুমি অদ্ভুত ভালো লাগার শেষে একটা খেই প্রকাশ করতে;
আর, হাতকে উদ্ধার করতে চাইতে।
এমন অনেক সন্ধ্যা গেছে,
নদীর পাড়ে- (তুমি পশ্চিমে আর আমি পুবে) পাশাপাশি বসেছি।
যোগ্যের তৃষ্ণা নিবারণের জন্য—
তোমার চোখে চোখ রেখে অপলকে চেয়ে থেকেছি– কত।
তোমার চুলের ওপাশটায় রক্তিম সূর্য
ওই আকাশের গা জুড়ে বর্ণিল রং ছড়িয়ে ডুবে গেছে।
তখন আঁধারে লুকিয়েছে সেই চোখ। তাই ধারণ করে এনে মনে—
নির্ঘুম রাত কাটিয়েছি সেই চোখেই ক্রীড়াময় আল্পনা কল্পনা করে।
এমন অনেক রাত গেছে— দুরালাপনে,
কণ্ঠে কণ্ঠ মিশায়ে হেসেছি, গান করেছি গুনগুনিয়ে;
সেদিন দূরত্ব নয় কিছু।
মনে জমেছে— মনে মনে, প্রাণে প্রাণে মিশে।
সেই যে ভালো লাগা— এখন সবই চুকে গেছে,
দূর আকাশের তারাগুলো সাক্ষী— আজও স্মৃতিতে দোলে।
তুমি অভিমান করে ফিরে গিয়েছ, আর ফিরবার নয়;
সবই বুঝি, তবুও ইন্দ্রিয় অবশ করে আমার।
কবিতা : যেদিন গিয়েছে
রচনাকাল : ২০ জানুয়ারী ২০২০ (ময়মনসিংহ)
—**—
🍁
🌺 আরও দেখি- ছোটগল্প
🌺 আরও দেখি- কবিতা
🌺 আরও দেখি- আর্ট
🌺 আরও দেখি- উপন্যাস
🍁
“সেই যে ভালো লাগা— এখন সবই চুকে গেছে,
দূর আকাশের তারাগুলো সাক্ষী— আজও স্মৃতিতে দোলে।”
🔴Facebook | 🔵 f : facebook.com/bonopushpa
🔴Instragram | 🔷 www.instagram.com/tariquzzamantonoy/
🔴YouTube | : @tariquzzamantonoy3123
🐦 Twitter | 🔵 T : @bonopushpa
🌐 Website | 🔷 www.bonopushpa.com
—**—

