আবার কবে
আবার হাঁটব ওগো একটি পথে।
কথার কথায় কবিতা হবে।
আবার কবে গল্প হবে গো-
উল্লাসে ভাসব কণ্ঠে কণ্ঠে মিশিয়ে গো।
আবার কবে গোধূলি বেলায়-
পাখির ডানায় স্বপ্ন মেখে
উড়ে উড়ে নীড়ে ফিরব গো।
আবার কবে হাঁটব ওগো?
আবার কবে হাঁটব ওগো একটি পথে।
পথের ধূলোয় উল্লাস জড়ায় পায়ে;
লাজভরা ঘাসের ডগায় পদচিহ্ন এঁকে,
মাটির আর রবিশস্য ফুলের ঘ্রাণ মেখে।
এই তো মাখামাখি, এই তো ভালো লাগা-
আবার কবে?
আবার হাঁটব ওগো একটি পথে।
যেখানে কাশফুলের আড়ালে ওই বিরাট টুকটুকে লাল সূর্য ডুবে;
তার ওই রক্তিম আভায় তোমার মুখখানি সিঁদুর বর্ণে সাজে ওঠে।
তুমি কি সুখেই হাসো– ওই মুখ সরিয়ে সরিয়ে, কেশ দুলিয়ে দুলিয়ে;
..আমার লাগে ব্যথা। আর কত শূন্য হব; শূন্য?
এতটুকু সুখ দাও, তারই উদ্বেল নিয়ে ছড়িয়ে পড়ুক দিগন্ত জুড়ে;
ঝরনার উল্লাসে মেতে উঠুক তোমার উজ্জ্বল চোখের ক্লান্ত রূপে।
আবার কবে…..?
কবিতা : আবার কবে
কলমে : তারিকুজ্জামান তনয়
সময়কাল : ১২ জানুয়ারি ২০২০
🍁
🌺 আরও দেখি- ছোটগল্প
🌺 আরও দেখি- কবিতা
🌺 আরও দেখি- আর্ট
🌺 আরও দেখি- উপন্যাস
🍁
