নীলকেশী | কবিতা

নীলকেশী

কবি: তারিকুজ্জামান তনয়

নীল দিয়ে ছাওয়া, নীল দিয়েই গাওয়া,
ওখানেই ডুবা-ডুবি যত ছলে..
আঁকি হেথা নীল বর বেশে,
নীলে নীলে যত স্বপ্ন জালে।

কি দারুণ! কি অপরূপ রূপে,
সেই যে নীল কেশের গায়ে গায়ে।
সুবাসের আকর ও যে মন ভুলায়,
সমীরণের মত্তে মত্তে উন্মত্ত দোলায়।
সে যে নীল কেশী স্বপ্নের আয়নায়,
হেথায় কত রঙ্গ করে স্নেহে, ভেলকিতে-
ভুলায় ভুলায় ভুলায়।

রচনাস্থান- ময়মনসিংহ
রচনাকাল- ১০ ফেব্রুয়ারি ২০২০


আরও পড়ুন

🌺 আরও দেখি — ছোটগল্প
🌺 আরও দেখি — কবিতা
🌺 আরও দেখি — আর্ট
🌺 আরও দেখি — উপন্যাস


“সে যে নীল কেশী স্বপ্নের আয়নায়,
হেথায় কত রঙ্গ করে স্নেহে,
ভেলকিতে- ভুলায় ভুলায় ভুলায়।”

বুনোপুষ্পের সঙ্গে যুক্ত থাকুন


📌 সাহিত্য সুখী করে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted