উন্মনা | তারিকুজ্জামান তনয়ের বিষণ্নতার কবিতা

উন্মনা

তারিকুজ্জামান তনয়

আমার কিছুই ভালো লাগে না।
এত খারাপ লাগে কেন? পুড়ে কেন?
সবুজ পৃথিবী যেন খাখা মরুভূমি, বিবর্ণ লাগে কেন?
চন্দ্রটা ফ্যাকাসে কেন?
তারাগুলো অবান্তর লাগে কেন?

এত ক্রোধ, এত অভিমান জাগে কেন?
এত নির্জনেও কোলাহল লাগে কেন?
আপন জনও পর লাগে কেন?
বিশেষ কিছু সাধারণ লাগে কেন?
এত খারাপ লাগে কেন?

শূন্যতার মাঝে কান্না আসে কেন?
দু’হাতে মুখ ঢেকে গোঙড়ে কাঁদতে ইচ্ছে করে কেন?
বিস্তীর্ণ মাঠ রেখে ঘরের কোণে মায়া কেন?
ক্লান্তি আর ক্লান্তিতে অবশ লাগে কেন?
আর কিছুই ভালো লাগে না কেন?
বলে দাও….. হে!

রচনাস্থান: ময়মনসিংহ
রচনাকাল: ০৭ ফেব্রুয়ারি ২০২০

আরও পড়ুন

🌺 আরও দেখি — ছোটগল্প
🌺 আরও দেখি — কবিতা
🌺 আরও দেখি — আর্ট
🌺 আরও দেখি — উপন্যাস


“এত ক্রোধ, এত অভিমান জাগে কেন?
এত নির্জনেও কোলাহল লাগে কেন?”


বুনোপুষ্পের সঙ্গে যুক্ত থাকুন


📌 সাহিত্য সুখী করে।

4 1 vote
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted